ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে: সাবেক ইংলিশ অধিনায়ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম
সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন। ছবি: সংগৃহীত

আইসিসি যৌক্তিক দাবি না মানায় টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। আর এর প্রতিবাদে ভারত ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দুই দেশের এই সিদ্ধান্ত নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হলেও সমর্থন জানিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন। সেই সঙ্গে আইসিসির কঠোর সমালোচনা করেছেন তিনি।

মূলত, বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিলেও বিসিসিআই রহস্যজনকভাবে তার চুক্তি বাতিল করে। এর প্রতিবাদে এবং নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়।

বাংলাদেশ ও পাকিস্তানের প্রশংসা করে নাসির বলেন, বাংলাদেশ তাদের খেলোয়াড় (মোস্তাফিজ)-এর জন্য রুখে দাঁড়িয়েছে, এটি আমার ভালো লেগেছে। পাকিস্তানও যে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, সেটাও ইতিবাচক। কাউকে না কাউকে তো বলতে হবে যে অনেক হয়েছে, এবার রাজনীতি বন্ধ করে আমাদের ক্রিকেট খেলতে দিন।

আরও পড়ুন

আইসিসি কঠোর অবস্থান নিয়ে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকেই বাদ দিয়ে দেয়। এই পরিস্থিতিতে ক্রিকেটের ভেতরে ঢুকে পড়া রাজনীতির তীব্র সমালোচনা করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন।

তিনি বলেন, আমার প্রশ্ন একটাই—আইসিসি কি ভারতের ক্ষেত্রেও এমন কঠোর হতে পারতো? যদি ভারত সরকার টুর্নামেন্টের এক মাস আগে বলত তারা নির্দিষ্ট কোনো দেশে খেলতে যাবে না, তবে কি আইসিসি তাদের টুর্নামেন্ট থেকে বের করে দেওয়ার সাহস দেখাত? সব পক্ষই কেবল কাজের স্বচ্ছতা ও সমতা চায়।

তিনি আরও বলেন, ভারত সমর্থকরা হয়তো বলবেন, আমাদের টাকা আছে তাই আমরাই শক্তিশালী। কিন্তু ক্ষমতার সাথে দায়িত্বও আসে। আপনি যদি বারবার বাংলাদেশ বা পাকিস্তানের মতো দেশগুলোকে কোণঠাসা করেন, তবে তাদের ক্রিকেটের মান কমে যাবে। ভারত-পাকিস্তান বা ভারত-বাংলাদেশ ম্যাচগুলো যে এখন একপাক্ষিক হয়ে যাচ্ছে, তার কারণ এটাই।

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে, তারা ভারতের বিপক্ষে মাঠে নামবে না। যদিও বিসিসিআই দাবি করছে তারা ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা যাবে, কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার দেশের অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দিয়েছেন।

সব মিলিয়ে, মাঠের ক্রিকেটের চেয়ে এখন মাঠের বাইরের কূটনীতিই বড় হয়ে দাঁড়িয়েছে। ২০টি দলের এই মহাযজ্ঞ শুরুর আগেই এমন অচলাবস্থা ক্রিকেটের ভবিষ্যতের জন্য এক অন্ধকার সংকেত বলে মনে করছেন নাসের হুসেইন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস
করাচিতে ১৪৪ ধারা জারি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনর্নির্ধারণের সময়সীমা