ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

হামজাকে নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম
ছবি: সংগৃহীত

মার্চের শেষদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলেও তার আগে চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন ইংল্যান্ড প্রবাসী তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। হাঁটুর চোট থেকে সেরে উঠতে তার বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার চার্লটন অ্যাথলেটিকোর বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পান লেস্টার সিটির এই ফুটবলার। গুরুতর চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচ শেষে লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং জানান, খুব দ্রুত সময়ের মধ্যে হামজার মাঠে ফেরা সম্ভব বলে মনে হচ্ছে না। চোটের প্রকৃতি নিশ্চিত করতে তার হাঁটুতে স্ক্যান করানো হবে বলেও জানান তিনি।

এদিকে, একাধিক আন্তর্জাতিক ক্রীড়া ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, হামজা এমসিএল ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। এ ধরনের চোটে সাধারণত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়। তবে আশার কথা, এই চোটে অস্ত্রোপচারের প্রয়োজন পড়ছে না বলে ধারণা করা হচ্ছে। লেস্টার সিটির চিকিৎসক দলই তার পুনর্বাসন ও চোট ব্যবস্থাপনার বিষয়টি দেখভাল করবে। একই সঙ্গে হামজার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

স্বল্প সময়ের মধ্যেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন হামজা। জাতীয় দলে তার উপস্থিতি মাঝমাঠে এনে দেয় বাড়তি শক্তি ও আত্মবিশ্বাস। আগামী ২৬ ও ৩১ মার্চ বাংলাদেশের দুটি ম্যাচ রয়েছে ভিয়েতনামের বিপক্ষে একটি সম্ভাব্য প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। যদিও বাংলাদেশ আগেই এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত করেছে, তবুও হামজাকে দলে পাওয়ার আশায় থাকবে বাফুফে।

আরও পড়ুন

অন্যদিকে, লেস্টার সিটির অবস্থাও খুব একটা স্বস্তিদায়ক নয়। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নেমে যাওয়ার পর সেখানেও তারা লড়াই করছে অবনমন এড়াতে। অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট ব্রমের সঙ্গে লেস্টারের ব্যবধান মাত্র ছয় পয়েন্ট। এমন পরিস্থিতিতে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজাকে কয়েক সপ্তাহ না পাওয়াটা বড় ধাক্কা হিসেবেই দেখছে ক্লাবটি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ করে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিকভাবেও দারুণ সময় পার করছে বার্সেলোনা। ক্লাবটির ২০২৫-২৬ মৌসুমের রাজস্ব রেকর্ড ১ দশমিক ০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
আরও পড়ুন
আসিয়ান কাপ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই: হামজা চৌধুরী
বাংলাদেশকে নিয়ে প্রথম ফিফা প্রতিযোগিতার ট্রফি উন্মোচন
হামজাকে নিয়ে মৌসুমের প্রথম জয়ের দেখা পেল শেফিল্ড
আসিয়ান কাপে বাফুফের প্রাথমিক স্কোয়াডে নেই হামজা চৌধুরী