ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় আহত শিশুদের পাশে দাঁড়ালেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম
ছবি: সংগৃহীত

গাজার যুদ্ধবিধ্বস্ত ও আহত শিশুদের চিকিৎসায় তহবিল সংগ্রহে এগিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। তার উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ পাউন্ডের বেশি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা। মানবিক এই উদ্যোগে প্রশংসায় ভাসছেন হামজা।

নুজুম স্পোর্টসের সহযোগিতায় আয়োজিত একটি দাতব্য অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় হামজা জানিয়েছেন, সংগৃহীত অর্থের পুরোটাই ব্যয় করা হবে গাজার শিশুদের চিকিৎসায়।

যুদ্ধের ভয়াবহতায় আহত শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এ কার্যক্রম বাস্তবায়নে ‘চিলড্রেন নট নাম্বারস’ নামের একটি মানবিক সংস্থার মাধ্যমে সহায়তা দেওয়া হবে।

এই উদ্যোগে যারা অনুদান দিয়ে পাশে দাঁড়িয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হামজা। গাজার মানুষের অসহনীয় দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, তাদের অসীম কষ্টের তুলনায় এই সহায়তা হয়তো খুবই সামান্য। তবে ছোট একটি উদ্যোগ থেকেও বড় পরিবর্তনের সূচনা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে নিপীড়িত ফিলিস্তিনিদের মুক্তি ও শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশের এই ফুটবল তারকা।

মাঠের বাইরের মানবিক কর্মকাণ্ডে প্রশংসা কুড়ানোর পাশাপাশি মাঠের লড়াইয়ের প্রস্তুতিও চলছে হামজার সতীর্থদের। আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে কোচ থমাস ডুলির অধীনে ৩০ সদস্যের প্রাথমিক দল নিয়ে অনুশীলন করছে বাংলাদেশ।

প্রতিযোগিতার উদ্বোধনী দিনেই ভুটানের মুখোমুখি হবে স্বাগতিকরা। তবে ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে প্রথম ম্যাচে হামজা চৌধুরী ও ইংল্যান্ডে খেলা ফারহান আলী ওয়াহিদকে পাচ্ছে না বাংলাদেশ। ফিফা উইন্ডো শুরু হলে আগামী ৯ নভেম্বর ঢাকায় এসে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে এই দুই ফুটবলারের।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজের নতুন ইতিহাস
কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয়ে আর্জেন্টিনার আক্রমণভাগের পাশাপাশি আলোচনায় গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচে একটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ক্লিন শিট এনে দিয়েছেন তিনি।
আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজের নতুন ইতিহাস
বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক
প্রথমবারের মতো বাবা হলেন ব্রাজিলিয়ান ফুটবলার এনদ্রিক। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’। বাবার নামের সঙ্গে মিল রেখেই রাখা হয়েছে ব্যতিক্রমী এই নাম।
বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি!
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং সংস্থাটির সভাপতি ক্লাউদিও ‘চিকি’ তাপিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি!
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা কোস্টারিকাকে ৭–০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোলের কৃতিত্ব দেখিয়েছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এছাড়া আর্জেন্টিনার হয়ে একটি গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
ম্যাচের তখন ৮৮ মিনিট। ঠিক এই সময়েই দৃশ্যপট বদলে দিলেন সন্দীপ মান্ডি। তার দুর্দান্ত হেড ম্যাচের ভাগ্য গড়ে দেয়। প্রথমার্ধে পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল ভারত। 
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
আরও পড়ুন
হামজাকে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা বাংলাদেশের
হামজা-ফারহান কবে বাংলাদেশে আসবে জানাল বাফুফে
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
নিষিদ্ধ হামজা চৌধুরী