ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের ফাইনালে ৮০ বলে ১৭৫ সূর্যবংশীর, রেকর্ডবুক তছনছ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইতিহাস গড়লেন ভারতের কিশোর ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশী। মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে রেকর্ডবুক কার্যত তছনছ করে দিয়েছেন ১৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার।

জিম্বাবুয়ের হারারে ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। উদ্বোধনী জুটিতে আসে ২০ রান। এরপর দলনেতা আয়ুস মাত্রেকে সঙ্গী করে ব্যাটিং আগ্রাসনের ঝড় তোলেন বৈভব। চার-ছক্কার ফুলঝুরিতে ইংলিশ বোলারদের সম্পূর্ণভাবে কোণঠাসা করে দেন তিনি।

ফাইনালে বৈভবের ইনিংসটি থামে ১৫টি চার ও ১৫টি ছক্কায় সাজানো ১৭৫ রানে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে তিনিই প্রথম ব্যাটার, যিনি দেড়শ রানের মাইলফলক স্পর্শ করলেন।

বিহারের এই কিশোর প্রতিভা গড়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম শতকের রেকর্ডও। এর আগে ২০২২ সালে উগান্ডার বিপক্ষে ৬৯ বলে শতক করেছিলেন রাজ অঙ্গদ বাওয়া। সূর্যবংশীই প্রথম ভারতীয় ব্যাটার, যিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৬০ বলের কমে শতক পূর্ণ করেছেন।

শুধু তাই নয়, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে দ্রুততম সেঞ্চুরি, ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রান এবং দ্রুততম দেড়শ রানের রেকর্ড সবই এখন বৈভব সূর্যবংশীর দখলে।

ভারতের হয়ে যুব বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসও এখন তার নামেই লেখা। এর আগে রাজ অঙ্গদ বাওয়ার উগান্ডার বিপক্ষে করা ১৬২ রানের ইনিংসটি ছিল শীর্ষে।

আরও পড়ুন

পুরো টুর্নামেন্টজুড়েই ভয়ংকর ছিলেন সূর্যবংশী। আসরে মোট ৩০টি ছক্কা হাঁকিয়ে ভেঙে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিসের আগের রেকর্ড (১৮ ছক্কা)। এক আসরে সর্বোচ্চ ছক্কার নতুন মানদণ্ড এখন বৈভব সূর্যবংশীর নামেই।

সব মিলিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্রুততম শতকের তালিকায় বৈভব উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার উইল মালাইজুক, যিনি মাত্র ৫১ বলে শতক করেছিলেন। সূর্যবংশীর পরেই রয়েছেন পাকিস্তানের কাসিম আকরাম ও ইংল্যান্ডের বেন মায়েস।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
বিসিসিআইয়ের যে নিয়মে দলে জায়গা হলো না সূর্যবংশীর
মাত্র ১৫ বছর বয়সে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী
সূর্যবংশীর বিশ্বরেকর্ডে উড়ে গেল জিম্বাবুয়ে, সিরিজে এগিয়ে ভারত
বিশ্বকাপের ফাইনালের রেফারি কে এই স্লাভকো ভিনচিক