ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের ফাইনালের রেফারি কে এই স্লাভকো ভিনচিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১১:০৭ পিএম
রেফারি স্লাভকো ভিনচিক।ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিক। আগামী রবিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই মহারণে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

৪৬ বছর বয়সী ভিনচিক ২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ইউরোপের বড় বড় ম্যাচ পরিচালনা করে নিজেকে অন্যতম নির্ভরযোগ্য রেফারি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচ এবং ২০২৩ সালের উয়েফা নেশনস লিগে স্পেন-ইতালির সেমিফাইনালও পরিচালনা করেছিলেন তিনি।

তবে মাঠের সাফল্যের পাশাপাশি ভিনচিকের ক্যারিয়ারে রয়েছে একটি বিতর্কিত অধ্যায়। ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় একটি অভিযানে পুলিশ তাকে আটক করে, যেখানে একটি মাদক, অস্ত্র ও দেহব্যবসা চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ কোকেন, আগ্নেয়াস্ত্র, নগদ অর্থ এবং একাধিক নারী-পুরুষকে আটক করা হয়।

তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন ভিনচিক। তার দাবি ছিল, তিনি শুধুমাত্র একটি লাঞ্চের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন এবং ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। পরে স্লোভেনিয়ান ফুটবল ফেডারেশনও তার পাশে দাঁড়িয়ে জানায়, তিনি ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত ছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়নি এবং তিনি স্বাভাবিকভাবেই রেফারিং ক্যারিয়ার চালিয়ে যান।

২০২৬ বিশ্বকাপের ফাইনালটি হবে ভিনচিকের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ। চলতি আসরে তিনি ব্রাজিল-মরক্কো এবং মেক্সিকো-ইকুয়েডরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন।

আর্জেন্টিনার সমর্থকদের কাছে ভিনচিক পরিচিত একটি নাম। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের অপ্রত্যাশিত হারের ম্যাচেও তিনিই রেফারির দায়িত্বে ছিলেন। অন্যদিকে, ভিনচিকের পরিচালনায় এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি স্পেন।

বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভিনচিক। তিনি বলেন, প্রথমে এটি আমার জন্য বড় একটি চমক ছিল। এরপর অনুভব করেছি অসীম আনন্দ। আমি আক্ষরিক অর্থেই কাঁপছিলাম। বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করা যেকোনো তরুণ রেফারির স্বপ্ন। আমি নিজের এবং আমার পুরো টিমের জন্য অত্যন্ত গর্বিত।

আরও পড়ুন

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে এখন সবার নজর থাকবে শুধু দুই দলের লড়াইয়ে নয়, বরং বিতর্ক পেছনে ফেলে ক্যারিয়ারের সর্বোচ্চ মঞ্চে স্লাভকো ভিনচিক কীভাবে দায়িত্ব পালন করেন, সেদিকেও।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
আরও পড়ুন
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে বরখাস্ত হিগুয়েইন
রেফারিদের ‘যৌন সেবা’ দেওয়ায় ক্ষমা চাইল দক্ষিণ কোরিয়া!
এমবোলোর লাল কার্ড নিয়ে প্রথমবার মুখ খুললেন রেফারি পিনেইরো
মেসির ‘অসম্মান করবেন না’ মন্তব্য নিয়ে মুখ খুললেন রেফারি