ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ফাহিমের তাণ্ডবে বিশ্বকাপে শুভসূচনা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম
ফাহিম আশরাফ। ছবি: এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। এদিন সহজ লক্ষ্য পেলেও ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি পাকিস্তানি ব্যাটাররা। তবে শেষ দিকে ফাহিম আশরাফের ক্যামিওতে নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারায় তারা। এতে জয় বিশ্বকাপ শুরু করেছে ম্যান ইন গ্রিনরা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৪৭ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। জবাব দিতে ৩ বল এবং ৩ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় পাকিস্তান।

জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব পাওয়ারপ্লেতেই ম্যাচের গতি নিজেদের দিকে নিয়ে আসেন। সাইম আইয়ুব ১৩ বলে ২৪ রানের ক্যামিও খেলেন, আর ফারহান ছিলেন আরও সাবলীল, ৩১ বলে ৪৭ রান, সঙ্গে ৪ চার ও ২ ছক্কা।

আরও পড়ুন

১১.১ ওভারে ফারহান আউট হওয়ার সময় পাকিস্তানের সংগ্রহ ৯৮, ম্যাচ তখন পুরো নিয়ন্ত্রণে। কিন্তু সেখানেই নাটকীয় মোড় নেয় ম্যাচ। উসমান খান শূন্য, বাবর আজম ১৫, শাদাব খান ৮ এবং মোহাম্মদ নওয়াজ ৬ রান করে আউট হন।

মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতায় ১১৪ রানেই ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। ডাচ বোলাররা ম্যাচে দারুণভাবে ফিরে আসেন। সংকটময় মুহূর্তে দায়িত্ব নেন ফাহিম আশরাফ। অলরাউন্ডার মাত্র ১১ বলে ২৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন—২ চার ও ৩ ছক্কায় ম্যাচ ঘুরিয়ে দেন।

তার স্ট্রাইক রেট ছিল ২৬৩.৬৩, যা ম্যাচের টার্নিং পয়েন্ট। অন্যপ্রান্তে শাহিন শাহ আফ্রিদি ৫ রানে অপরাজিত থেকে দারুণ সাপোর্ট দেন। ১৯.৩ ওভারে জয়ের রান তুলে নেয় পাকিস্তান—রুদ্ধশ্বাস ৩ উইকেটের জয়।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ৩ ওভারে ২৮ রান তুলে শুরুটা ভালোই করেছিল নেদারল্যান্ডস। কিন্তু ৫ বলে ৭ রান করে পরের ওভারেই সাজঘরে ফিরতে হয় ম্যাক্স ও’উডকে। ১৫ বলে ২৪ রান করেন আরেক ওপেনার লেভিট।

এতে পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করে ডাচরা। এরপর ১৪ বলে ২০ রান করে ফেরেন কলিন অ্যাচারম্যান। দলের হাল ধরার চেষ্টা করেন ব্যাস ডে লেডে ও স্কট অ্যাডওয়ার্ডস। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি তারা।

২৫ বলে ৩০ রান করেন লেডে আর ২৯ বলে ৩৭ রান করে আউট হন ডাচ অধিনায়ক। এরপরই শুরু হয় উইকেট মিছিল। কেউ প্রতিরোধ গড়তে না পারায় ১ বল আগেই ১৪৭ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন সালমান মির্জা। মোহাম্মদ নাওয়াজ, আবরার আহমেদ ও সাইম আইয়ুব নেন দুটি করে ‍এবং এক উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
এলপিজির তীব্র সংকট পাকিস্তানে 
পাকিস্তানের কাছে ভারতের ‘হাঁড়ির খবর’ ফাঁস, ধরা আরও এক সেনা