পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট করা নিয়ে এবার নতুন মোড়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:২৪ পিএম


পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট করা নিয়ে এবার নতুন মোড
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিদ্ধান্ত পুনর্বিবেচনার পথে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)-এর অনুরোধে পাকিস্তান সরকারকে জানিয়ে ভারত-পাকিস্তান ম্যাচে অংশ নেওয়া নিয়ে আলোচনা শুরু করতে পারে পিসিবি।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ই-মেইলের মাধ্যমে পিসিবিকে সতর্ক করেছে, ম্যাচ না হলে শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজনে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হবে এবং টুর্নামেন্টের ভাবমূর্তিও প্রভাবিত হবে। 

আরও পড়ুন

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভির সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন এবং পাকিস্তানের পাশে শ্রীলঙ্কার দাঁড়ানো জরুরি বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। নকভি শীঘ্রই দেশে ফিরেই বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। সূত্রের খবর, সোমবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

বিজ্ঞাপন

পিসিবি সূত্র আরও জানিয়েছে, শ্রীলঙ্কা-পাকিস্তান সম্পর্ক সবসময়ই ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ, তাই এসএলসির অনুরোধ উপেক্ষা করা সম্ভব নয়।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission