ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভারত ম্যাচ বয়কট ইস্যুতে আমিরাতের সমর্থন পেল না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম
ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে চাপে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার এই ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়াল না এমিরেটস ক্রিকেট বোর্ডও (ইসিবি)। বরং সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে পিসিবিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে তারা।

আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নেয় পিসিবি। বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠকের পর পাকিস্তান সরকার এ বিষয়ে দলকে মাঠে না নামার নির্দেশ দেয়। তবে লাহোরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তে পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, পিসিবিকে পাঠানো ইমেইলে এমিরেটস ক্রিকেট বোর্ড উদ্বেগ প্রকাশ করে বলেছে, ভারত-পাকিস্তানের মতো হাইভোল্টেজ ম্যাচ না হলে বিশ্বজুড়ে বড় ধরনের আর্থিক প্রভাব পড়বে। বিশেষ করে সহযোগী ও স্বল্প আয়ের দেশগুলো ক্ষতির মুখে পড়বে বলে উল্লেখ করেছে তারা।

চিঠিতে আরও বলা হয়, পাকিস্তানের সঙ্গে এমিরেটস ক্রিকেট বোর্ডের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং অতীতেও ভেন্যু ও আয়োজনের মাধ্যমে পাকিস্তানের পাশে ছিল তারা। তবে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত ক্রিকেটের সামগ্রিক স্বার্থের জন্য ক্ষতিকর হবে বলে মত দিয়েছে ইসিবি।

পিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাজি করাতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন এমিরেটস ক্রিকেট বোর্ডের জেনারেল সেক্রেটারি মুবাশ্বির উসমানি।

এর আগে, লাহোরে পিসিবি ও আইসিসির মধ্যে প্রায় চার ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নাকভি জানান, তিনটি দাবি পূরণ হলে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার বিষয়টি বিবেচনা করা হতে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পিসিবি।

আরও পড়ুন

উল্লেখ্য, এর আগেও পাকিস্তানের সব ম্যাচের আয়োজক দেশ শ্রীলঙ্কা ভারত ম্যাচ বয়কট না করার অনুরোধ জানিয়েছিল। ম্যাচটি না হলে তারাও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে সতর্ক করে দেয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল
প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচটা জিতে সম্মান রক্ষার কথা জানিয়েছিলেন শারমিন আক্তার সুপ্তা। কিন্তু নিজের কথা রাখতে পারেননি তিনি। এতে অজিদের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো লাল-সবুজের প্রতিনিধিরা। এদিন বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার (১৪ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ দশমিক ৫ ওভারে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে মাত্র ২২ দশমিক ৪ ওভারে ২ উইকেটে ১৭৫ রান তুলে নেয় স্বাগতিকরা। ১৬৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা। ১৭৩ রানের লক্ষ্য তাড়ায় অবশ্য শুরুতে কিছুটা ধাক্কা খেয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওভারে জর্জিয়া ভলকে (১১) এলবিডব্লিউ করেন সুলতানা খাতুন। এরপর নিজের শততম ওয়ানডে খেলতে নামা বেথ মুনিকে ২১ রানে বোল্ড করেন দিশা বিশ্বাস। মাত্র ৩৮ রানে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। তবে বাংলাদেশের সেই সাফল্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৩৭ রানের জুটি গড়ে ম্যাচ শেষ করেন পেরি ও সাদারল্যান্ড। শুরুতে কিছুটা দেখেশুনে খেললেও দ্রুতই আক্রমণাত্মক হয়ে ওঠেন তাঁরা। বিশেষ করে সাদারল্যান্ডের ব্যাটে দ্রুত রান উঠতে থাকে। মাত্র ৫২ বলে ১২টি চারে অপরাজিত ৭৪ রান করেন তিনি। অন্যদিকে পেরি ৬৪ বলে ৮টি চারে অপরাজিত থাকেন ৬৫ রানে। দুজনের দাপটে বাংলাদেশের আর কোনো বোলারই উইকেটের দেখা পাননি। এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মেগান শাটের বোলিংয়ে মাত্র ১৮ রানে ৩ উইকেট হারায় সফরকারীরা। মুর্শিদা খাতুন ১, শারমিন সুলতানা ৬ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩ রান করে ফেরেন। এরপর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সোবহানা মোস্তারীকেও ৯ রানে ফেরান শাট। ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে তখন বড় বিপর্যয়ের মুখে বাংলাদেশ। সেখান থেকে দলের হাল ধরেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। পঞ্চম উইকেটে ৫৪ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন দুজন। ৯৩ বলে ৮টি চারে ৫০ রান করে এলিস পেরির বলে আউট হন শারমিন। এরপরও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান স্বর্ণা। ৭১ বলে ৪টি চারে ৫৪ রান করেন স্বর্ণা। শেষদিকে দিশা বিশ্বাস ১৩ রানে অপরাজিত থাকলে বাংলাদেশের সংগ্রহ পৌঁছায় ১৭২-এ। অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করেন শাট। ১০ ওভারে পাঁচটি মেডেনসহ মাত্র ১৬ রান দিয়ে চার উইকেট নেন তিনি। সাদারল্যান্ড ও অ্যাশলি গার্ডনার নেন দুটি করে উইকেট। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরার পুরস্কারও পেয়েছেন শাট। আরটিভি/এসআর
অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী দল
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ১৫ তরুণ, ৪৩২ যুব সংগঠন পাচ্ছে অনুদান
সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ তরুণ-তরুণীকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হচ্ছে। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য দেশের ৪৩২টি যুব সংগঠনকে মোট ৩ কোটি ৫৭ লাখ টাকা অনুদান দেওয়া হবে। আগামী ১৭ অক্টোবর (শনিবার) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার এবং নির্বাচিত যুব সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের প্রতীকী চেক তুলে দেবেন। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এসব তথ্য জানান। তিনি বলেন, তরুণদের উদ্যম, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি দিতে এবং সারাদেশে ছড়িয়ে থাকা যুব সংগঠনগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুবকল্যাণ তহবিলের মাধ্যমে দুটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর একটি হলো স্থায়ীভাবে প্রবর্তিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ এবং অন্যটি প্রকল্পভিত্তিক অনুদান কার্যক্রম ২০২৫-২৬। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অসাধারণ অবদান রাখা ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীদের মধ্য থেকে আটটি নির্দিষ্ট ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হচ্ছে। প্রতিটি ক্যাটাগরিতে দুজন করে মোট ১৬ জনকে পুরস্কার দেওয়ার পরিকল্পনা থাকলেও চূড়ান্তভাবে ১৫ জনকে নির্বাচিত করা হয়েছে। পুরস্কারের আটটি ক্যাটাগরি হলো- আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন, ক্রীড়া উন্নয়ন, সমাজসেবা ও জনকল্যাণ, অসহায় ও দুস্থ মানুষের সেবায় অসাধারণ অবদান, বিজ্ঞান-প্রযুক্তি ও কারিগরি ক্ষেত্র, নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনা। এছাড়া কলা ও সংস্কৃতিতে অবদানের বিষয়টিও ক্যাটাগরির তালিকায় উল্লেখ করা হয়েছে। আমিনুল হক জানান, নির্বাচিত প্রত্যেককে এক লাখ টাকা, একটি আকর্ষণীয় সম্মাননা ক্রেস্ট, পদক ও রাষ্ট্রীয় সনদ দেওয়া হবে। এসব পুরস্কারের মাধ্যমে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত তরুণদের উৎসাহিত করার পাশাপাশি দেশের অন্যান্য তরুণকেও সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করা হবে। যুব সংগঠনগুলোর জন্য প্রকল্পভিত্তিক অনুদানের বিষয়ে তিনি বলেন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে দেশের নিবন্ধিত যুব সংগঠনগুলোর জন্য এ কার্যক্রম চালু রাখা হয়েছে। এ উদ্যোগের আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত ৪৩২টি যুব সংগঠনকে মোট ৩ কোটি ৫৭ লাখ টাকা অনুদান দেওয়া হবে। অনুদান বণ্টনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সাধারণ ক্যাটাগরিতে প্রতিটি জেলার নির্বাচিত শ্রেষ্ঠ যুব সংগঠনকে এক লাখ টাকা এবং প্রতিটি উপজেলার নির্বাচিত শ্রেষ্ঠ সংগঠনকে ৭৫ হাজার টাকা করে দেওয়া হবে। বিশেষ ক্যাটাগরিতে বৃহৎ প্রভাবসম্পন্ন ও আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প বাস্তবায়নকারী সংগঠনগুলোকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। তিনি বলেন, তরুণদের সামাজিক উদ্যোগকে টেকসই করা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করাই এ অনুদান কর্মসূচির অন্যতম লক্ষ্য। যুব সংগঠনগুলো আর্থিক সহায়তা পেলে তারা নিজেদের এলাকায় আরও কার্যকরভাবে সামাজিক সমস্যা সমাধান ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারবে। পুরো নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে জাতীয় দৈনিক সমকাল ও ডেইলি স্টারসহ পত্রিকায় পুরস্কার ও অনুদানের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রান্তিক পর্যায়ের তরুণদের কাছে তথ্য পৌঁছে দিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানো হয়। তিনি আরও জানান, জেলা প্রশাসকদের সভাপতিত্বে গঠিত কমিটির মাধ্যমে আবেদন যাচাই-বাছাই ও সুপারিশের পর চূড়ান্ত নির্বাচন করা হয়েছে। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের জন্য আটটি ক্যাটাগরিতে মোট ৪১৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে জেলা পর্যায়ের কমিটি ১৮০টি আবেদন সুপারিশ করে। অন্যদিকে, যুব সংগঠনের প্রকল্পভিত্তিক অনুদানের জন্য সাধারণ ও বিশেষ ক্যাটাগরি মিলিয়ে ১ হাজার ৬০৮টি আবেদন জমা পড়ে। পরবর্তী সময়ে যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের ৫৪তম সভায় মেধা, কাজের প্রভাব ও স্বচ্ছতার ভিত্তিতে আবেদনগুলো পর্যালোচনা করে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। এর ভিত্তিতে ১৫ জন তরুণ-তরুণীকে পুরস্কারের জন্য এবং ৪৩২টি যুব সংগঠনকে অনুদানের জন্য নির্বাচিত করা হয়েছে। আগামী ১৭ অক্টোবরের অনুষ্ঠানকে কেন্দ্র করে সারাদেশের যুব সংগঠনগুলোকে সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মূল অনুষ্ঠানের পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব জেলা প্রশাসকের কার্যালয়কে যুক্ত রাখা হবে। প্রধানমন্ত্রী নির্বাচিত তিনটি যুব সংগঠনের প্রতিনিধিদের হাতে অনুদানের প্রতীকী চেক তুলে দেবেন। একই সময়ে জেলা প্রশাসকদের ব্যবস্থাপনায় বাকি ৪২৯টি নির্বাচিত সংগঠনের হাতে জেলাভিত্তিক প্রতীকী চেক দেওয়া হবে। তিনি বলেন, অনুদানের অর্থ বিতরণে দীর্ঘসূত্রতা এড়াতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে সরাসরি নির্বাচিত সংগঠনগুলোর ব্যাংক হিসাবে অর্থ পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর মাধ্যমে চেক প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই পুরস্কারের অর্থ সংশ্লিস্ট সংগঠনগুলোর ব্যাংক হিসাবে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রতিমন্ত্রী গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ড, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ ও সামাজিক অবদান জাতির সামনে তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ উদ্যোগের উদ্দেশ্য শুধু পুরস্কার দেওয়া নয়; বরং দেশের বিভিন্ন প্রান্তে কাজ করা তরুণ ও যুব সংগঠনগুলোর সাফল্যের গল্প সবার কাছে পৌঁছে দেওয়া। যুবসমাজের ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক অগ্রগতির পথ সুগম করতে সরকার এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে চায় বলেও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আরটিভি/এসআর
‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ১৫ তরুণ, ৪৩২ যুব সংগঠন পাচ্ছে অনুদান
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
সরাসরি খেলা সম্প্রচারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ২০৩০ ফিফা বিশ্বকাপের ১০৪টি ম্যাচের সম্প্রচার স্বত্ব পেয়েছে মার্কিন এই স্ট্রিমিং প্রতিষ্ঠানটি। তবে এ স্বত্ব কার্যকর হবে শুধু স্পেন ও অ্যান্ডোরায়।
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
সুখবর পেলেন লিটন দাস ও হাসান মাহমুদ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের লিটন দাস ও হাসান মাহমুদ। আইসিসির সবশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে তিন ধাপ এবং বোলিংয়ে সাত ধাপ এগিয়েছেন তারা।
সুখবর পেলেন লিটন দাস ও হাসান মাহমুদ
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকা সংস্থা থেকে অতিরিক্ত প্রায় ২১ কোটি টাকা পাওয়ার তথ্য প্রকাশের পর নতুন বিতর্কে জড়িয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
আরও পড়ুন
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
করাচিতে ১৪৪ ধারা জারি
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি