ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে ঝুঁকিপূর্ণ এলাকার নিরাপত্তায় রোবট কুকুর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপের সময় নিরাপত্তা জোরদার করতে মেক্সিকো পুলিশের সহায়তায় রোবট কুকুর নিয়োগ দেওয়া হচ্ছে। চার পায়ের এই রোবটগুলোর নকশা এমনভাবে করা হয়েছে, যাতে ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করে লাইভ ফুটেজ সংগ্রহ করতে পারে এবং প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নিতে পারে।

সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। গুয়াদালুপ সিটি কাউন্সিলের জন্য প্রতিটি রোবট কুকুরের খরচ ধরা হয়েছে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা (১,৪৫,০০০ ডলার)। এটি মেক্সিকোর মন্টেরি মেট্রো এলাকার একটি অংশে ব্যবহৃত হবে, যেখানে বিশ্বকাপের ম্যাচ আয়োজন হবে।

মেক্সিকোর স্থানীয় প্রশাসন একটি ভিডিও প্রদর্শনীর মাধ্যমে রোবট কুকুরের কার্যক্রম প্রদর্শন করেছে। ভিডিওতে দেখা যায়, রোবটগুলি কিছুটা বিপত্তি থাকা সত্ত্বেও সিড়ি ও ভবনের মধ্য দিয়ে উঠে যেতে পারে এবং গোপনে দৃশ্য ধারণ করে পুলিশকে সরবরাহ করতে সক্ষম। এছাড়া অস্ত্রধারী মানুষের সঙ্গে মোকাবিলায় রোবট কুকুরকে লাউডস্পিকারের মাধ্যমে অস্ত্র সমর্পণের নির্দেশ দেয়ার চিত্রও প্রদর্শন করা হয়।

গুয়াদালুপ সিটির মেয়র হেক্টর গার্সিয়া জানিয়েছেন, প্রাথমিক পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সহায়তা করবে এই রোবট। যে সময় শারীরিক উপস্থিতির ঝুঁকি থাকে, তখন অফিসারদের নিরাপত্তায় ভূমিকা রাখবে। প্রয়োজনে দেনদরবারের ক্ষেত্রেও তাদের ব্যবহার করা হবে।

আরও পড়ুন

মেক্সিকোর বেশ কিছু অঞ্চল অপরাধ প্রবণ হওয়ায়, ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি বিদেশি পর্যটকসহ সবার নিরাপত্তা নিশ্চিত করা দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ ফিফার ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন, যা তিন দেশের ১৬টি ভেন্যুতে ১০৪টি ম্যাচে ভাগ হবে। যদিও মূল কেন্দ্র হবে যুক্তরাষ্ট্র, তবু বিশ্বকাপের একটি বড় অংশ মেক্সিকোতেও অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ