ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ম্যাচের আগে ভারতের বিপক্ষে নামিবিয়ার অভিযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৭ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের আগে অনুশীলন সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে নামিবিয়া। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ফ্লাডলাইটের নিচে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাতের অনুশীলনের সুযোগ না পাওয়ায় আইসিসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির অধিনায়ক জেরার্ড ইরাসমাস।

ইরাসমাস জানান, ভারতের বিপক্ষে ম্যাচের আগে দুটি রাতের অনুশীলন সেশন ছিল। এমনকি কানাডাকেও রাতের অনুশীলন করতে দেখা গেছে। অথচ নামিবিয়াকে সে সুযোগ দেওয়া হয়নি। বিষয়টিকে তিনি বিস্ময়কর বলে মন্তব্য করেন।

নেদারল্যান্ডসের বিপক্ষে দিনের ম্যাচ খেলার পর নামিবিয়া পরবর্তী দুই দিনও দিনে অনুশীলন করে। অথচ ভারতের বিপক্ষে ম্যাচটি হবে পুরোপুরি ফ্লাডলাইটের আলোতে। ইরাসমাসের মতে, এটি তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, নামিবিয়ায় ফ্লাডলাইট সুবিধা নেই। ফলে রাতের ম্যাচ খেলার অভিজ্ঞতাও দলটির অনেক ক্রিকেটারের সীমিত।

তিনি আরও বলেন, নেপাল প্রিমিয়ার লিগ, আইএলটি–টোয়েন্টি বা বিশ্বকাপে যারা খেলেছে, তারাই মূলত আলোতে খেলার অভিজ্ঞতা পেয়েছে। অন্যদের জন্য এটি সহজ নয়।

তবে আইসিসি অভিযোগ নাকচ করেছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ২৭ জানুয়ারি সব দলের অনুশীলন সূচি আগেই জানানো হয়েছিল। নামিবিয়ার পক্ষ থেকে রাতের অনুশীলনের অনুরোধ দেরিতে আসায় সূচি পরিবর্তন সম্ভব হয়নি।

আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব জিতে বিশ্বকাপে জায়গা করে নেওয়া নামিবিয়া প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে চাপে রয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচের পর যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের বিপক্ষে তাদের বাকি দুটি ম্যাচই হবে দিনের আলোতে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
মোটরস্পোর্টের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ইতালির তরুণ রেসার আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। দীর্ঘ ৭৩ বছর পর আবারও ফর্মুলা ওয়ান (এফওয়ান) বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে ইতালি।
৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, ফর্মুলা ওয়ানে নতুন ইতিহাস
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের চাপে ফেলেছে স্বাগতিকরা।
শুরুতেই জোড়া আঘাত, তাসকিন-হাসানের তোপে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক বিদায়ের পরও সেলেসাওদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফু।
২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল: কাফু
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ফলে ফিল্ডিং দিয়ে ম্যাচ শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন মুশফিক ও তাসকিন
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক জয়ের ইতিহাস গড়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচে। দুইবার পিছিয়ে পড়েও সাবেক ক্লাব লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কি জায়ান্টরা।
ইস্তাম্বুলে লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের ইতিহাস
আরও পড়ুন
থানার ভেতরে নারীকে ধর্ষণের অভিযোগ, সব পুলিশ বরখাস্ত
যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী
স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে প্রার্থনা
জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত!