ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

নামিবিয়াকে উড়িয়ে ভারতের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০ এএম
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে স্বাগতিক ভারত। টানা দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে উঠে এসেছে তারা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিল্লিতে অনুষ্ঠিত ম্যাচে নামিবিয়া জাতীয় ক্রিকেট দলকে ৯৩ রানের বড় ব্যবধানে পরাজিত করে সূর্যকুমার যাদবের দল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় নামিবিয়ার ইনিংস।

ইনিংসের শুরুতেই ঝড় তোলেন ওপেনার ইশান কিষান। মাত্র ২৪ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংসে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন তিনি। তার ইনিংসে ছিল একাধিক চার ও ছক্কার মার।

মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া খেলেন ২৮ বলে ৫২ রানের কার্যকর ইনিংস। চারটি চার ও চারটি ছক্কায় সাজানো তার ইনিংস ভারতের সংগ্রহকে দুই শতকের ওপরে নিয়ে যায়। এছাড়া সাঞ্জু স্যামসন করেন ২২ রান, তিলক বর্মা ২৫, সূর্যকুমার যাদব ১২ এবং শিবাম দুবে যোগ করেন ২৩ রান। নামিবিয়ার হয়ে অধিনায়ক গেরহার্ড এরাসমাস বল হাতে উজ্জ্বল ছিলেন। তিনি নেন ৪টি উইকেট। বেন শিকোঙ্গো, জেজে স্মিট ও বার্নার্ড স্কলটজ একটি করে উইকেট শিকার করেন।

২১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নামিবিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।

দলের পক্ষে লরেন স্টিনক্যাম্প সর্বোচ্চ ২৯ রান করেন। ইয়ান ফ্রাইলিংক ২২, গেরহার্ড এরাসমাস ১৮, ইয়ান নিকোল লফটি-ইটন ১৩ এবং জেন গ্রিন ১১ রান করেন। বাকিরা দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী নেন ৩টি উইকেট। অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া দুটি করে উইকেট শিকার করেন।

১৮.২ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে ৯৩ রানের বড় ব্যবধানে হার মেনে নেয় নামিবিয়া। টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে গ্রুপ পর্বে শক্ত অবস্থান তৈরি করলো স্বাগতিক ভারত।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
আইচি-নাগোয়া এশিয়ান গেমসকে ঘিরে খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার ক্রীড়াবিদদের পাশাপাশি জাপানের স্থানীয় বাসিন্দারাও আয়োজকদের তৈরি আবাসন নিয়ে প্রশ্ন তুলেছেন।
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ করে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
আরও পড়ুন
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ গেল ৯ জনের
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার
রাস্তার মাঝখানে বাঘের ঘুম, আটকে রইল পর্যটকদের গাড়ি
সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ