ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

২০২৮ ইউরো পর্যন্ত ইংল্যান্ডের প্রধান কোচ টুখেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ এএম
ছবি: সংগৃহীত

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে টমাস টুখেলের দায়িত্ব ২০২৮ ইউরো পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) আনুষ্ঠানিকভাবে তার চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে।

৫২ বছর বয়সী টুখেল মূলত শুরুতে আসন্ন বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকার চুক্তিতে ছিলেন। তবে নতুন সিদ্ধান্তে তার মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। চুক্তি নবায়নের পর টুখেল বলেন, ইংল্যান্ডের সঙ্গে আমার মেয়াদ বাড়াতে পেরে আমি খুবই খুশি ও গর্বিত। এখানে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে কাজ করার প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার অপেক্ষায় আছি।

জার্মান কোচ টুখেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ এবং চেলসির মতো বড় ক্লাবে কোচিং করেছেন। তিনি ২০২৪ সালের অক্টোবর মাসে ইংল্যান্ডের দায়িত্ব গ্রহণ করেন এবং গ্যারেথ সাউথগেটের স্থলাভিষিক্ত হন।

এই চুক্তি নবায়নের ফলে টুখেল আগামী ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্বে থাকবেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
ইংল্যান্ড দল থেকে একসঙ্গে ছিটকে গেলেন পাঁচ ফুটবলার
আর্জেন্টিনা না ইংল্যান্ড? সেমিফাইনালে কাকে এগিয়ে রাখছে সুপারকম্পিউটার