ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ড দল থেকে একসঙ্গে ছিটকে গেলেন পাঁচ ফুটবলার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ এএম
ছবি: সংগৃহীত

দীর্ঘ আন্তর্জাতিক বিরতির শুরুতেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড। চোটের কারণে জাতীয় দলের স্কোয়াড থেকে একসঙ্গে ছিটকে গেছেন পাঁচ গুরুত্বপূর্ণ ফুটবলার কোল পালমার, ডেকলান রাইস, মার্কাস রাশফোর্ড, কোবি মাইনু ও টিনো লিভ্রামেন্টো।

সোমবার পাঁচ ফুটবলারের সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন নটিংহাম ফরেস্টের মরগান গিবস-হোয়াইট ও এভারটনের জেমস গার্নার।

চোটের কারণে পালমারের ছিটকে যাওয়া ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা। ২০২৬ বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ার পর এবার জাতীয় দলে ফিরেছিলেন চেলসি তারকা। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে সাত ম্যাচে চার গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন তিনি। তবে পেশির চোটের কারণে এবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারছেন না।

চোট সমস্যায় পড়েছেন আর্সেনালের ডেকলান রাইসও। বিশ্বকাপেও চোট নিয়ে খেলেছিলেন এই মিডফিল্ডার। চলতি প্রিমিয়ার লিগে আর্সেনালের পাঁচ ম্যাচেই শুরু থেকে খেলেছেন তিনি। এবার বিশ্রাম ও চিকিৎসার জন্য আন্তর্জাতিক উইন্ডো থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রাইস।

ম্যানচেস্টার ইউনাইটেডের দুই খেলোয়াড় মার্কাস রাশফোর্ড ও কোবি মাইনুও চোটের কারণে ছিটকে গেছেন। ফুলহামের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের পর চোটের সমস্যায় পড়েন তারা। বিশ্বকাপ থেকেই নিতম্বের সমস্যায় ভুগছেন রাশফোর্ড। ফুলহামের বিপক্ষে বদলি হওয়ার পর তাকে খুঁড়িয়ে হাঁটতেও দেখা যায়। একই ম্যাচে ৮০ মিনিট মাঠে ছিলেন মাইনু।

এদিকে নিউক্যাসল ইউনাইটেডের টিনো লিভ্রামেন্টোও চোটের কারণে এই আন্তর্জাতিক উইন্ডোতে খেলতে পারবেন না।

আগামী ২৬ সেপ্টেম্বর ওয়েম্বলিতে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে নেশন্স লিগ অভিযান শুরু করবে ইংল্যান্ড। এরপর ২৯ সেপ্টেম্বর প্রাগে চেক প্রজাতন্ত্র, ৩ অক্টোবর রিয়েকায় ক্রোয়েশিয়া এবং ৬ অক্টোবর আবারও ওয়েম্বলিতে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে টমাস টুখেলের দল।

ফিফার নতুন সূচিতে সেপ্টেম্বর ও অক্টোবরের দুটি আন্তর্জাতিক উইন্ডো একসঙ্গে হওয়ায় প্রায় তিন সপ্তাহ জাতীয় দলের সঙ্গে থাকতে হবে খেলোয়াড়দের। তবে দীর্ঘ এই আন্তর্জাতিক বিরতির শুরুতেই পাঁচ গুরুত্বপূর্ণ ফুটবলারকে হারিয়ে চোটের বড় ধাক্কা খেল টুখেলের দল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায়ের পর ক্লাবটির প্রতি সমর্থন জানাতে অভিনব উদ্যোগ নিয়েছেন সমর্থকরা। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের আগে আকাশে শত শত বাতাসভরা কলা উড়িয়ে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনেন তারা।
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
মাঠে ছন্দহীনতা, লাল কার্ডের ধাক্কা এরপর ব্যক্তিগত জীবনেও দুঃসংবাদ। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমের সম্পর্ক আবারও ভেঙে গেছে।
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাময় ১০ তরুণ খেলোয়াড়কে সামনে এনেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
গেতাফেকে হারিয়ে আটে আট বার্সেলোনার
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে মাঠে ফিরেই জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বার্সেলোনা। গেতাফেকে ৩-০ গোলে উড়িয়ে লা লিগায় টানা আট জয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে হান্সি ফ্লিকের দল। শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে ঘরের মাঠ কাম্প ন্যুয়ে বার্সেলোনার হয়ে গোল করেন অ্যান্থনি গর্ডন, গাব্রিয়েল জেসুস ও জুল কুন্দে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গর্ডনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।  ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে কুন্দের গোলে জয় নিশ্চিত হয় কাতালান ক্লাবটির। হালকা চোটের কারণে সতর্কতামূলক ব্যবস্থায় অধিনায়ক রাফিনিয়াকে ছাড়াই মাঠে নামে বার্সেলোনা। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের বাধা কাটিয়ে শট নেন গর্ডন। বল এক ডিফেন্ডারের পায়ে লেগে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করে।  বার্সেলোনার জার্সিতে এটিই ইংলিশ উইঙ্গারের প্রথম গোল। চলতি লিগে এখন পর্যন্ত চারটি অ্যাসিস্টও রয়েছে তার। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সর্বশেষ চার ম্যাচেই গোল করেছেন তিনি। ম্যাচের অধিকাংশ সময় বল নিজেদের দখলে রেখে গেতাফের রক্ষণে চাপ সৃষ্টি করে বার্সেলোনা। ৩০ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগান জেসুস।  ডি-বক্সের কাছে বল হারান গেতাফের ডিফেন্ডার রোমেরো। সেই সুযোগে বল নিয়ন্ত্রণে নিয়ে শক্তিশালী শটে জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি মৌসুমে আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া জেসুসের এটি পাঁচ ম্যাচে তৃতীয় গোল। বিরতির পরও আক্রমণের ধার কমেনি স্বাগতিকদের। ৫৩ মিনিটে জেরার্দ মার্তিনের ক্রস থেকে হেড করে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি জেসুস। চার মিনিট পর দানি ওলমোর নিচু শট ঠেকিয়ে দেন গেতাফের গোলরক্ষক। অবশেষে ৭৩ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বার্সেলোনা। ডান দিক থেকে লামিন ইয়ামালের বাড়ানো ক্রসে কাছ থেকে পা ছুঁইয়ে বল জালে পাঠান ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে। ম্যাচের শেষ দিকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিলেন ইয়ামাল। তবে বক্সের বাইরে থেকে তার বাঁ পায়ের শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। এই জয়ে লা লিগার প্রথম আট ম্যাচের সবকটিতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। লা লিগায় নিজেদের ইতিহাসের অন্যতম সেরা শুরুর রেকর্ডেও ভাগ বসিয়েছে বার্সেলোনা। এর আগে ২০১৩-১৪ মৌসুমে কোচ জেরার্দো মার্তিনোর অধীনেও লিগের প্রথম আট ম্যাচে জয় পেয়েছিল দলটি। চলতি মৌসুমে প্রথম আট ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ৩৪ গোল করেছে ফ্লিকের শিষ্যরা। আরটিভি/এসআর
গেতাফেকে হারিয়ে আটে আট বার্সেলোনার
মেসি ও সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি
কয়েকদিন আগেই অনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন লিওনেল মেসি। তবে ক্লাবে ফিরেই চমক দেখিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। জোড়া গোল করে ইন্টার মায়ামিকে বড় জয় এনে দিয়েছেন তিনি ও সুয়ারেজ। রোববার (১১ অক্টোবর) ভোরে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ডি.সি. ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।  এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মায়ামি। তৃতীয় মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। প্রথমার্ধের ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।  দুটি গোলেই সহায়তা করেন জার্মান বেরতেরামে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ৪৭ মিনিটে গোল করার পর ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এতে ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় ইন্টার মায়ামির। ম্যাচে মেসি ও সুয়ারেজ দুটি করে গোল করেন। অন্যদিকে, ইন্টার মায়ামির রক্ষণ সামলাতে ব্যর্থ হয়ে কোনো গোল করতে পারেনি ডি.সি. ইউনাইটেড। এই জয়ের মধ্য দিয়ে এমএলএসে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার হতাশা কাটাল ইন্টার মায়ামি। এর আগে দলটি পাঁচ ম্যাচে জয় পায়নি—একটি ম্যাচে হার ও চারটি ম্যাচে ড্র করেছিল তারা। মেসি ও সুয়ারেজের এই পারফরম্যান্স মৌসুমের শেষ পর্যায়ে ইন্টার মায়ামির আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরটিভি/এসআর
মেসি ও সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি
আরও পড়ুন
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক, বাদ আসালাঙ্কা
মোটরসাইকেলের হেলমেট মাথায় তুলে ক্রিকেট বদলে দেন যে কিংবদন্তি
ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল ইংল্যান্ড