ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যে কারণে অভিষেককে প্রকৃত ব্যাটার মনে করেন না আমির

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এর আগে ভারতের মারকুটে ওপেনার অভিষেক শর্মার টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।

‘হার না-মানায় হ্যায়’ টকশোতে আমির বলেন, এক (অভিষেক শর্মা) আমার কাছে কেবলই একজন স্লগার মনে হয়। দেখে মনে হয় না ওর খুব ভালো টেকনিক আছে।

তিনি বলেন, ব্যাটিংয়ের সময় সে এক জায়গায় দাঁড়িয়ে থাকে আর মনে মনে চায় যেন পছন্দমতো জায়গায় সব বল আসে। একটু মুভমেন্ট বা সুইং থাকা বল যদি ভালোভাবে সামলাতে পারে তখন-ই অভিষেককে আমি ও প্রকৃত ব্যাটার হিসেবে মনে করব।

আরও পড়ুন

ভারত তো বটেই, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সেরা টি-টোয়েন্টি ব্যাটার মনে করা হয় অভিষেক শর্মাকে। এই সংস্করণের র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে তিনি। অসামান্য ধারাবাহিকতার পাশাপাশি মারকুটে ব্যাটিংয়েও আলাদাভাবে নজর কেড়েছেন তিনি।

২০২৪ সালের জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় তার। ভারতের হয়ে এখন পর্যন্ত আর কোনো সংস্করণে খেলা হয়নি অভিষেকের। এখন পর্যন্ত খেলা ৩৯ টি-টোয়েন্টির ৩৮ ইনিংসে ব্যাটিংয়ে নেমেছেন অভিষেক; ব্যাট হাতে করেছেন ১২৯৭ রান।

স্ট্রাইকরেট দেখলে যে কারও চোখ কপালে ওঠতে বাধ্য; ১৯৪.৪৫! ৩৬.০২ ব্যাটিং গড় সাক্ষ্য দিচ্ছে, ব্যাট হাতে কতটা ধারাবাহিক অভিষেক। ৮ ফিফটির পাশাপাশি দুইবার পেয়েছেন সেঞ্চুরির দেখা।

অনুমিতভাবেই সময়ের সেরা টি-টোয়েন্টি ব্যাটারের তকমা এখন অভিষেকের গায়ে। এরপরও তার ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছেন আমির। যা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

দারুণ ফর্মে থাকলেও অভিষেককে নিয়ে বেশ চিন্তায় আছে ভারত। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে। পেটের পীড়া নিয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হন অভিষেক। একই সঙ্গে জ্বরেও ভুগছেন। এসব কারণে পাকিস্তান ম্যাচের আগে বেশ চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
আরও পড়ুন
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু