ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচে যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ এএম
ছবি: সংগৃহীত

অবশেষে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান দ্বৈরথে মাঠ গড়াল টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ লড়াই। মাঠের বাইরের উত্তেজনা যতটা ছিল, মাঠের খেলায় ততটা প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। সূর্যকুমার যাদবদের দেওয়া ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সালমান আগার নেতৃত্বাধীন পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে। ফলে ৬১ রানের বড় ব্যবধানে জয় পায় ভারত।

শুরুর দিকে অভিষেক শর্মার উইকেট হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন ওপেনার ইশান কিষাণ। মাত্র ২৭ বলে ফিফটি তুলে ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় দ্রুততম অর্ধশতকের কীর্তি গড়েন তিনি। এর আগে মোহাম্মদ হাফিজ ২৩ বলে (২০১২, আহমেদাবাদ) এবং অভিষেক শর্মা ২৪ বলে (২০২৫, দুবাই) ফিফটি করেছিলেন।

ইশান শেষ পর্যন্ত ৪০ বলে ১০ চার ও ৩ ছক্কায় করেন ৭৭ রান। দুই দলের টি-টোয়েন্টি লড়াইয়ে এটি চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তালিকার শীর্ষে আছেন বিরাট কোহলি (অপরাজিত ৮২)। এরপর রয়েছেন মোহাম্মদ রিজওয়ান (৭৯), কোহলি (৭৮), ইশান (৭৭) ও গৌতম গম্ভীর (৭৫)।

পাওয়ার প্লেতেই ইশানের ৪২ রান ভারত-পাকিস্তান টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এর আগে ২০২৫ এশিয়া কাপে শুভমান গিল করেছিলেন ৩৫ রান। ভারত এ ম্যাচে তোলে ১৭৫ রান দুই দলের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে সর্বোচ্চ ছিল ১৬০ (২০২২ সালে)।

অন্যদিকে পাকিস্তান প্রথম ইনিংসে ব্যবহার করে ৬ জন স্পিনার, যারা মিলে বল করেন ১৮ ওভার টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ। ২০১২ সালে কলম্বোতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে একই কীর্তি গড়েছিল পাকিস্তান। পূর্ণ সদস্য দেশ হিসেবে স্পিনারদের ১৮ ওভার বল করানোর নজির রয়েছে জিম্বাবুয়েরও।

সব মিলিয়ে ম্যাচে দুই দল ব্যবহার করেছে ১১ জন স্পিনার (পাকিস্তান ৬, ভারত ৫) পুরুষদের টি-টোয়েন্টি ইতিহাসে যা সর্বোচ্চ। মাত্র ১১৪ রানে অলআউট হওয়ায় এটি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০১৪ সালে ৮২ এবং ২০২৪ বিশ্বকাপে ১১৩ রানে গুটিয়ে যাওয়ার নজির রয়েছে।

আরও পড়ুন

রানের ব্যবধানে ৬১ রানের এই হার বিশ্বকাপে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা হেরেছিল ৮৪ রানে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৮টিতেই জয় ভারতের। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে ৬টির বেশি জয় নেই আর কারও।

এ ছাড়া পাকিস্তানের বিপক্ষে টানা ৬ টি-টোয়েন্টি জয়ের কীর্তি গড়েছে ভারত। ২০২৩ সালের পর ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে আইসিসি সীমিত ওভারের ইভেন্টে ভারতের টানা জয় এখন ১৬ ম্যাচ পুরুষ ক্রিকেটে যা সর্বোচ্চ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমস / শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দুই হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল। জোড়া গোল করে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম।
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন
ব্যালন ডি’অর নিয়ে লামিনে ইয়ামালের মন্তব্যের জবাব দিয়েছেন হ্যারি কেইন। তবে বার্সেলোনার তরুণ তারকার মন্তব্যের পাল্টা আক্রমণে যাননি বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার। বরং নিজের পারফরম্যান্স দিয়েই জবাব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন
গুগল রেটিংয়ে যে স্টেডিয়াম সবচেয়ে এগিয়ে
ইংল্যান্ডের ফুটবল স্টেডিয়ামগুলোর মধ্যে গুগল রেটিংয়ে সবচেয়ে এগিয়ে লিভারপুলের অ্যানফিল্ড। ৫৪ হাজার ৫৪৬টি ভোটের ভিত্তিতে ঐতিহাসিক এই স্টেডিয়ামের রেটিং ৪.৭। একই রেটিং পেয়েছে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম ও নটিংহাম ফরেস্টের সিটি গ্রাউন্ড। তবে ভোটের সংখ্যা বেশি হওয়ায় অ্যানফিল্ডকে তালিকার শীর্ষে রাখা হয়েছে।
গুগল রেটিংয়ে যে স্টেডিয়াম সবচেয়ে এগিয়ে
ফিফা আসিয়ান কাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ফিফা আসিয়ান কাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারী দলকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ত্রিদেশীয় সিরিজ।  বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই সূচি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ত্রিদেশীয় সিরিজে তিনটি দলই একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ, লিগ পর্বে প্রতিটি দলের ম্যাচ হবে মোট ছয়টি। লিগ শেষে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে পা রাখবে। সিরিজের আগে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে তিন দলই অনুশীলন করবে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে এটিই হবে মেয়েদের প্রথম কোনো বহুজাতিক সিরিজ। ২০২৫ সালের নভেম্বরে দীর্ঘ ১৭ বছর পর দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ওয়ানডে সিরিজ দিয়ে ভেন্যুটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল।  উল্লেখ্য, এসিসি অনূর্ধ্ব-১৯ প্রমীলা এশিয়া কাপ ও আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তিন দলের কাছেই ভীষণ গুরুত্ব পাচ্ছে এই সিরিজ। প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়। একনজরে বাংলাদেশের ম্যাচের সূচি ২ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ৫ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ৬ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ৮ অক্টোবর - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ১১ অক্টোবর - পাকিস্তান বনাম বাংলাদেশ ১৪ অক্টোবর - শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ফাইনাল- ১৬ অক্টোবর। আরটিভি/এসআর  
পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ
আরও পড়ুন
চেয়ারের চেয়েও গাড়ি সরু, ঢুকিয়ে রাখা সম্ভব শোবার ঘরে
মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিড়ালের পায়ে ২৯ আঙুল, গড়ল গিনেস রেকর্ড