ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন ডি মারিয়া ! 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭ এএম
ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবলের জীবন্ত কিংবদন্তি অ্যাঞ্জেল ডি মারিয়া ২০২৪ সালে জাতীয় দল থেকে অবসর নিলেও তাকে ঘিরে আলোচনা থামছে না। ১৪৫ ম্যাচে ৩১ গোল করা ৩৮ বছর বয়সী এই উইঙ্গার এখনো দুর্দান্ত ছন্দে আছেন। শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালের হয়ে নিয়মিত গোল করছেন, করাচ্ছেনও।

সোমবার আর্জেন্টাইন লিগে বারাকা সেন্ট্রালের বিপক্ষে ২-০ গোলের জয়ে এক গোল করেন ডি মারিয়া। আগের দুই ম্যাচেও সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন ‘এল ফিদিও’। ক্লাবটির ইতিহাসে ৩৮ বছর বয়সের পর গোল করা মাত্র চারজন ফুটবলারের একজন তিনি যা প্রমাণ করে, বয়স শুধু সংখ্যা।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপে ডি মারিয়াকে আবার আকাশী-সাদা জার্সিতে দেখা যেতে পারে এমনটাই বিশ্বাস আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক উভালদো মাতিলদা ফিল্লোল। ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী এই তারকা সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় জানান, কোচিং স্টাফ ও কয়েকজন খেলোয়াড় ডি মারিয়াকে জাতীয় দলে ফেরাতে উৎসাহিত করছেন।

ফিল্লোল বলেন, আমি যা শুনেছি, তাতে মনে হচ্ছে তাকে ফেরানোর চেষ্টা চলছে। বর্তমান পারফরম্যান্স দেখলে সন্দেহ নেই, সে এখনো খেলতে প্রস্তুত। আমার ধারণা, তাকে পরবর্তী বিশ্বকাপে খেলতে রাজি করানো সম্ভব হবে। বর্তমান কোচ লিওনেল স্কালোনির দলেও ডি মারিয়ার জায়গা হতে পারে বলে মত দেন তিনি।

ফিল্লোলের মন্তব্যে সামাজিক মাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ মনে করেন, জাতীয় দলের সঙ্গে ডি মারিয়ার বিদায়টাই ছিল নিখুঁত সমাপ্তি। আবার অনেকে চান, বিশ্বকাপ জয়ের স্বপ্নে তাকে আবার দলে দেখা যাক। এক সমর্থক লেখেন, যদি আবার বিশ্বচ্যাম্পিয়ন হতে চাই, তাকে অবশ্যই নিতে হবে।

আরেকজনের মত, নিয়মিত একাদশে না খেললেও অন্তত দলকে সঙ্গ দেওয়া উচিত ডি মারিয়ার। ফিল্লোল আরও বলেন, লিওনেল মেসি বর্তমানে মেজর লিগ সকারে খেললেও আর্জেন্টিনার লিগ বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেই লিগে নিয়মিত ভালো পারফরম্যান্স করাই ডি মারিয়ার সামর্থ্যের প্রমাণ। তার গতিশীলতা আছে, ক্ষুধা আছে, এবং সে গোল করছে,যোগ করেন সাবেক এই বিশ্বজয়ী গোলরক্ষক।

আরও পড়ুন

অবসর ভেঙে বিশ্বকাপে ফেরাএ সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিক নয়। তবে পারফরম্যান্স, সতীর্থ ও সাবেক তারকাদের সমর্থন সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে আবারও অ্যাঞ্জেল ডি মারিয়া। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে তাকে দেখা যাবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
রাতুলের গোলে গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
মন্টেনেগ্রোর জালে ১ হালি দিয়ে সেমিতে বাংলাদেশ
বিশ্বকাপে একদিনে বাংলাদেশের দুই জয়
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের