ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

গাজায় স্টেডিয়াম নির্মাণের জন্য ৫০ মিলিয়ন ডলার দিচ্ছে ফিফা

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম
ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন রীতিমতো ধ্বংসস্তূপ। বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, রাস্তাঘাট, বিদ্যুৎ সরবরাহে রয়েছে প্রবল সংকট। এর মাঝেই যুদ্ধ বিধ্বস্ত এলাকার জন্য একটি নতুন জাতীয় ফুটবল স্টেডিয়াম নির্মাণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’ এর উদ্বোধনী সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

নয়টি সরকার গাজা ত্রাণ প্যাকেজের জন্য ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্য পাঁচটি দেশ বলেছে যে তারা একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবে সৈন্য মোতায়েন করবে।

আরও পড়ুন

এ প্রসঙ্গে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, আমাদের কেবল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল বা রাস্তা পুনর্নির্মাণ করলেই হবে । আমাদের মানুষ, আবেগ, আশা এবং বিশ্বাসকেও পুনর্গঠন ও তৈরি করতে হবে। আর এটাই হলো ফুটবল, আমার খেলাধুলার মূল কথা।

ফিফা ২০,০০০ থেকে ২৫,০০০ দর্শক ধারণক্ষমতার একটি নতুন স্টেডিয়ামের জন্য ৫০ মিলিয়ন ডলার বা ৬১২ কোটি টাকা প্রতিশ্রুতি দিয়েছে এবং বলেছে তারা ১৫ মিলিয়ন ডলারে একটি ফিফা একাডেমি তৈরি করবে।

আরও পড়ুন

সংস্থাটি ৫০টি ‘অ্যারেনা মিনি পিচ’ বা ফুটবল মাঠের জন্য অতিরিক্ত ২.৫ মিলিয়ন ডলার এবং প্রতিটি ১ মিলিয়ন ডলার ব্যয়ে পাঁচটি পূর্ণ-আকারের মাঠ তৈরির প্রতিশ্রুতি দিয়েছে।

গাজার কোনো নিজস্ব জাতীয় ফুটবল দল নেই। একটি সম্মিলিত ফিলিস্তিনি দল গাজা এবং পশ্চিম তীরের প্রতিনিধিত্ব করে এবং ১৯৯৮ সাল থেকে ফিফা কর্তৃক স্বীকৃত— তবে তারা কখনোই বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি।

ইনফান্তিনো বলেন, ফুটবল বা সকার, এখানে যে নামে ডাকা হয়, তা হলো বিশ্বের সর্বজনীন ভাষা। এটি আশার কথা। এটি আনন্দের কথা। এটি সুখের কথা। এটি একত্রিত হওয়ার কথা। এটি বিশ্বকে ঐক্যবদ্ধ করার কথা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার জালে এক হালি দিলো ব্রাজিল
২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন দল তৈরি মিশনে নেমেছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেই পরিকল্পনার অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল। প্রথমটিতে অজিদের বিপক্ষে ড্র করে চাপে পড়লেও দ্বিতীয় ম্যাচে দাপট দেখিয়েছে সেলেসাওরা। ফলে সম্মান নিয়েই অস্ট্রেলিয়া ছাড়ছে পাচঁবারের বিশ্বচ্যাম্পিয়ন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলের হয়ে পেনাল্টি থেকে গোল করেছেন রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। বাকি দুটি গোল করেছেন ভ্যান্ডারসন ও গিমারায়েস। বিস্তারিত আসছে.....  
ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার জালে এক হালি দিলো ব্রাজিল
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট। 
রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্টের ব্রোঞ্জ জয়
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
প্রথম ম্যাচের অস্বস্তিকর ফলের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিকেলে মাঠে নামছে ব্রাজিল দল।
বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল লিটন দাসদের। তবে ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল করা হয়।
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (মঙ্গলবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
ক্রিকেটারদের জন্য মসজিদ নির্মাণ করছে বিসিবি
ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?
ফারহানের অভিষেক, একাদশে ৭ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ