ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম
ছবি: সংগৃহীত

ফ্রান্স জাতীয় ফুটবল দলে বড় পরিবর্তনের আভাস মিলছে। দেশটির কিংবদন্তি তারকা জিনেদিন জিদান ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ শেষে ফরাসি জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

খবরে বলা হয়, ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)-এর সঙ্গে ইতোমধ্যে মৌখিক সমঝোতায় পৌঁছেছেন জিদান। চুক্তি চূড়ান্ত হলে তিনি বর্তমান কোচ দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হবেন।

দেশমের অধীনে ফ্রান্স ধারাবাহিক সাফল্য পেয়েছে। তার কোচিংয়ে দলটি টানা দুই বিশ্বকাপের ফাইনালে খেলে এবং ২০১৮ সালে বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা জেতে।

খেলোয়াড় হিসেবে জিদান ফ্রান্স ফুটবলের ইতিহাসের অন্যতম সফল নাম। ১৯৯৮ সালে ফ্রান্সকে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এরপর ২০০৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন এই মিডফিল্ড জাদুকর।

আরও পড়ুন

অবসরের পর কোচ হিসেবেও সমান সাফল্য অর্জন করেন জিদান। সবশেষ তিনি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এর প্রধান কোচ ছিলেন। দুই দফায় দায়িত্ব পালন করে তিনি জিতেছেন মোট ১১টি বড় শিরোপা, যার মধ্যে রয়েছে টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ট্রফি।

এর আগে একাধিক অনুষ্ঠানে জিদান জানিয়েছিলেন, ভবিষ্যতে তিনি জাতীয় দলের কোচ হতে চান। সেই স্বপ্নই এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ১ লাখ ৩৮ হাজার টাকা
শিক্ষার্থীদের বিক্ষোভে এবার উত্তাল ফ্রান্স
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন