নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:০০ পিএম


নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ!
নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আগামী মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। গুঞ্জন ছিল, এই দু্ই ম্যাচে দেখা যাবে নেইমার জুনিয়রকে। কিন্তু এই দুই ম্যাচের পরিকল্পনাতেও নেই এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

বিজ্ঞাপন

সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ইএসপিএন ব্রাজিল।

প্রতিবেদনে বলা হয়েছে, আনচেলত্তির পরিকল্পনায় এখনও জায়গা করে নিতে পারেননি নেইমার। নোভোরিজোনিতোর বিপক্ষে সান্তোসের হতাশাজনক হার এবং চ্যাম্পিয়শিপ থেকে ছিটকে পড়া হয়তো নেইমারকে জাতীয় দলে ফেরা থেকে দূরে সরিয়ে দিয়েছে। তবে আনচেলোত্তির প্রাথমিক ভাবনাতেই নাকি ছিলেন না নেইমার। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সবাই নেইমারের শারীরিক অবস্থা ও মাঠের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তবে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে শেষ দিকের ম্যাচগুলোতে তাকে রাখার পরিকল্পনা কখনোই নাকি ছিল না। 

প্রত্যাশা ছিল, ফেব্রুয়ারিতে ধীরে ধীরে মাঠে ফিরে চোট কাটিয়ে ছন্দ ফিরে পাবেন এবং সান্তোসের হয়ে খেলে নিজেকে আরও প্রস্তুত করবেন, তারপর জাতীয় দলে ফেরার বিষয়টি বিবেচনা করা হবে।

বিজ্ঞাপন

আনচেলোত্তির কোচিং স্টাফের মূল্যায়ন অনুযায়ী, জাতীয় দলে নেইমার কীভাবে মানিয়ে নেবেন—এ নিয়ে কোনো সন্দেহ বা বিতর্ক নেই। পরিকল্পনাও অপরিবর্তিত রয়েছে। মে মাসে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে দেখা হবে, ব্রাজিলের প্রয়োজন অনুযায়ী তিনি বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ফিট আছেন কি না।

সংবাদ সম্মেলনগুলোতে আনচেলত্তি সবসময়ই নেইমারের জাতীয় দলে ফেরার সম্ভাবনার দরজা খোলা রেখেছেন। তবে শর্ত একটাই—সান্তোসের এই তারকাকে শারীরিকভাবে জাতীয় দলের একজন খেলোয়াড়ের প্রত্যাশা পূরণ করতে হবে। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission