ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ইয়ামালের দুর্দান্ত হ্যাটট্রিকে বড় জয় বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৮:৫১ এএম
ইয়ামালের গোল উদযাপন। ছবি: বার্সেলোনার ওয়েবসাইট থেকে নেওয়া

লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে ভিয়ারেয়ালের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। যেখানে বড় জয় তুলে নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে কাতালানরা। হ্যাটট্রিক করে এই জয়ের নায়ক বনে গেছেন লামিন ইয়ামাল।

শনিবার (১ মার্চ) দিবাগত রাতে ক্যাম্প ন্যুতে ভিয়ারেয়ালকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধেই দুই গোল করে দলকে এগিয়ে নেন ইয়ামাল। দ্বিতীয়ার্ধের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়ামাল। যোগ করা সময়ে দলের চতুর্থ গোলটি করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা লেভানদোভস্কি।

এদিন বল দখলে রেখে শুরু থেকে আক্রমণ করতে থাকে বার্সেলোনা। ২৩তম মিনিটে প্রথম লক্ষ্যে শট রাখতে পারে তারা। ইয়ামালের সেই প্রচেষ্টা ঠেকিয়ে দেন গোলরক্ষক। চার মিনিট পরই গোলের দেখা পান তরুণ স্প্যানিশ তারকা। ফের্মিন লোপেসের থ্রু পাস ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

আরও পড়ুন

৩৭তম মিনিটে দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ান ইয়ামাল। ডান দিকে বক্সের বাইরে একজনকে কাটিয়ে ভেতরে ঢুকে আরেকজনকে কাটান তিনি। আরও দুই খেলোয়াড় ছিল তার সামনে। সেখান থেকেই বাঁ পায়ের জোরাল শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে আরেকটি সুযোগ তৈরি করে বার্সেলোনা। কাছ থেকে দানি ওলমোর শট ঠেকান গোলরক্ষক। ৪৯তম মিনিটে ব্যবধান কমায় ভিয়ারেয়াল। প্রতিপক্ষের কর্নার বক্সে ক্লিয়ার করতে পারেনি বার্সেলোনা। কাছ থেকে বল জালে পাঠান পাপ গেয়ি।

৫৪তম মিনিটে সমতা টানার সুবর্ণ সুযোগ হারান আয়োসে পেরেস। পোস্ট ছেড়ে বক্সের অনেকটা বাইরে এসে বল ক্লিয়ার করার চেষ্টায় ঠিকমতো পারেননি হোয়ান গার্সিয়া। পোস্ট তখন ফাঁকা, কিন্তু বক্সের বাইরে থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি পেরেস।

JUCA0001

৬৯তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে দলকে জয়ের পথে এগিয়ে নেন ইয়ামাল। মাঝমাঠ থেকে চমৎকার পাস দেন পেদ্রি। বলের পেছনে ছুটে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে কোনাকুনি শটে জালে পাঠান ইয়ামাল।

যোগ করা সময়ের প্রথম মিনিটে জালের দেখা পান লেভানদোভস্কি। জুল কুন্দের পাসে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান অভিজ্ঞ স্ট্রাইকার।

২৬ ম্যাচে ২১ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৬৪। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিনে আছে ভিয়ারেয়াল। ম্যাচে ৭৩ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৯টি শট নিয়ে আটটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
ধর্ষণের দুটি অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
আইচি-নাগোয়া এশিয়ান গেমসকে ঘিরে খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার ক্রীড়াবিদদের পাশাপাশি জাপানের স্থানীয় বাসিন্দারাও আয়োজকদের তৈরি আবাসন নিয়ে প্রশ্ন তুলেছেন।
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ করে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
আরও পড়ুন
রিয়ালের পর শতকোটির ঘরে বার্সেলোনা
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন
রাফিনিয়ার হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে বার্সেলোনার সেভেনআপ
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা