ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

১৫ মাসের কারাদণ্ড পেলেন হ্যারি ম্যাগুয়ার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

ছয় বছর আগের এক ঘটনার জেরে আবারও আইনি জটিলতায় পড়লেন হ্যারি ম্যাগুয়ার। ২০২০ সালের আগস্টে মাইকোনোস দ্বীপে ঘটে যাওয়া ঘটনার পুনর্বিচারে তাকে ১৫ মাসের স্থগিত (সাসপেন্ডেড) কারাদণ্ড দিয়েছেন গ্রিসের আদালত।

এর আগে, ২০২০ সালে একই ঘটনায় তাকে ২১ মাস ১০ দিনের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছিল। সে সময় বারবার শারীরিক হামলা, ঘুষ দেওয়ার চেষ্টা, সরকারি কর্মকর্তাদের ওপর সহিংসতা এবং অপমানের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় এই ইংলিশ ডিফেন্ডারকে। তবে রায় ঘোষণার পরদিনই তার আইনজীবীরা আপিল করলে গ্রিসের আইন অনুযায়ী আগের দণ্ড বাতিল হয়ে যায় এবং মামলাটি পূর্ণাঙ্গভাবে নতুন করে বিচারের পথে যায়।

২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে চারবার পুনর্বিচার স্থগিত হয়। শেষ পর্যন্ত বুধবার সিরোস দ্বীপে পুনরায় বিচার শুরু হয়। আদালত এবার সিদ্ধান্তে পৌঁছান যে, ম্যাগুয়ার মৃদু হামলা, গ্রেপ্তার প্রতিরোধ এবং ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে দোষী। তবে অপরাধের মাত্রা তুলনামূলক কম বিবেচনায় তার সাজা কমিয়ে ১৫ মাস নির্ধারণ করা হয়েছে।

স্কাই স্পোর্টস নিউজ জানিয়েছে, আদালতে তিনজন পুলিশ সাক্ষীর মধ্যে কেবল একজন উপস্থিত ছিলেন। গ্রিসের আইনজীবীদের মতে, বাকি দুই কর্মকর্তা আগেই লিখিত বিবৃতি দেওয়ায় তাদের উপস্থিতি প্রয়োজন ছিল না।

অন্যদিকে বিবিসি স্পোর্ট জানিয়েছে, ম্যাগুয়ার সব অভিযোগ অস্বীকার করেছেন এবং গ্রিসের সর্বোচ্চ আদালতে আপিল করার পরিকল্পনা করছেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিজের নাম পরিষ্কার করতে চান বলে আদালতের বাইরে সমঝোতার প্রস্তাবও নাকচ করেছেন তিনি।

৩২ বছর বয়সী এই ডিফেন্ডার বুধবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে ছিলেন। তবে ম্যাচটি ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে ইউনাইটেড।

আরও পড়ুন

ইংলিশ প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে বর্তমানে তিন নম্বরে রয়েছে দলটি। ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্সেনাল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা দিতেন সুমি, অতঃপর...
ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় ১২ বছরের কারাদণ্ড পেতে যাচ্ছেন চিকিৎসকরা!
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
মিরসরাইয়ে মাদকবিরোধী অভিযানে ৮৩ জনের কারাদণ্ড-জরিমানা