ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

জীবন পেয়ে জাত চেনালেন স্যামসন, বিশাল পুঁজি ভারতের 

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৯:০৭ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে স্যামসন। ছবি: এএফপি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। এদিন আগে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের নিয়ে রীতিমতো ছেলে-খেলা করেছেন সাঞ্জু স্যামসন। ১৫ রানে জীবন পেয়ে ৪২ বলে ৮২ রানের ইনিংস খেলেছেন তিনি। এতে ইংল্যান্ডকে পাহাড় সমান ২৫৩ রানের লক্ষ্য দিয়েছে ভারত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের । দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ৭ বলে ৯ রান করা অভিষেক শর্মা। কিন্তু ঈষান কিষানকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব শুরু করেন স্যামসন। এর আগে ব্যক্তিগত ১৫ রানে ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। তবে সেই সহজ ক্যাচ লুফে নিতে পারেননি হ্যারি ব্রুক।

যার মাশুল গুণতে হয়েছে ইংল্যান্ডকে, ২৬ বলে ফিফটি তুলে নেন স্যামসন। ১৮ বলে ৩৯ রান করে তাকে সঙ্গ দেন কিষান। তবে অল্পের জন্য সেঞ্চুরি তুলতে পারেননি স্যামসন। ৪২ বলে ৮৯ রান করে ক্যাচ আউট হন তিনি।

আরও পড়ুন

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সূর্যকুমার যাদব। ৬ বলে ১১ রান করেন তিনি। তবে ২৫ বলে ৪৩ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে বড় পুঁজির পথে এগিয়ে নেন শিভম ডুবে।

এরপর ৭ বলে ১৪ রান করে আউট হন তিলক ভার্মা। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়ার ১২ বলের ২৭ রানে ভর করে ২৫৩ রানের রানের বিশাল পুঁজি পেয়েছে ভারত।

শেষ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ ও উইল জ্যাক। এ ছাড়াও ১ উইকেট শিকার করেন জফরা আর্চার।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
ভারত থেকে ১৮ নতুন রেলকোচ পৌঁছাল বাংলাদেশে
বিরোধীরা ‘বাংলাদেশের আদলে’ শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে: রাজনাথ সিং
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ভারতে অসুস্থ মেয়েকে হ্রদে ফেলে পালাল মা, অতঃপর...