ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইয়ামালের গোলে ঘাম ঝরানো জয় বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৯:১৯ এএম
ছবি: বার্সেলোনার ওয়েবসাইট থেকে নেওয়া

লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। তবে এদিন প্রতিপক্ষের মাঠে সুবিধা করতে পারছিল না কাতালানরা। কিন্তু লামিন ইয়ামালের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশ জায়ান্টরা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিলবাওয়ের সান মামেসে রাতে লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে বার্সেলোনা।

এদিন ম্যাচের ১৮ সেকেন্ডের মাথায় আত্মঘাতী গোল খেতে বসেছিল বার্সেলোনা। বাঁ দিক থেকে প্রতিপক্ষের পাস ছুটে গিয়ে ক্লিয়ারের চেষ্টায় ছয় গজ বক্সের বাইরে স্লাইড করেন জোয়াও কান্সেলো, ক্রসবারে লাগে বল। শুরু থেকে বল দখলে আধিপত্য করলেও, আক্রমণে একটুও সুবিধা করতে পারছিল না বার্সেলোনা।

আরও পড়ুন

প্রথমার্ধে গোলের জন্য মাত্র দুটি শট নিতে পারে তারা, একটিও লক্ষ্যে ছিল না। গোল পাওয়ার সবচেয়ে কাছাকাছি যেতে পারে যোগ করা সময়ের শুরুতে, কর্নারে ফেররান তরেসের ব্যাক-হিল ফ্লিক পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়।

প্রথমার্ধে বিলবাও একবার বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে মার্কাস র‌্যাশফোর্ডের শট ঠেকান বিলবাও গোলরক্ষক উনাই সিমন। লক্ষ্যে বার্সেলোনার প্রথম প্রচেষ্টা এটি।

৫৮তম মিনিটে দুর্দান্ত সেভে বার্সেলোনাকে রক্ষা করেন হোয়ান গার্সিয়া। কাছ থেকে সানসেতের জোরাল শট ফিরিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক। ফিরতি বল বাইরে মারেন ইনিয়াকি উইলিয়ামস।

৬৮তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। পেদ্রির পাস বক্সের ভেতর ডান দিকে ফাঁকায় নিয়ন্ত্রণে নেন ইয়ামাল। বাঁ পায়ের শটে দুরের পোস্টের ওপরের কোণা দিয়ে বল জালে পাঠান ১৮ বছর বয়সী তারকা।

এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ইয়ামালের গোল হলো ১৯টি। লিগের গত রাউন্ডে ভিয়ারেয়ালের বিপক্ষে দলের ৪-১ ব্যবধানের জয়ে নিজের প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি। বাকি সময়ে বিলবাও ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও লাভ হয়নি।

লিগে টানা তৃতীয় জয়ে আবার চার পয়েন্টে এগিয়ে গেল শিরোপাধারীরা। ২৭ ম্যাচে ২২ জয় ও এক ড্রয়ে কাতালান দলটির পয়েন্ট হলো ৬৭। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ। ২৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বিলবাও।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
আরও পড়ুন
ম্যাচের ঠিক আগে ভিনিসিয়ুসের শাস্তি ঘোষণা, ক্ষুব্ধ মরিনিহো
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
গেতাফেকে হারিয়ে আটে আট বার্সেলোনার
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ দিলো বার্সেলোনা