ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় পর্দা উঠবে প্রথম নারী বিপিএলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএম
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। ছবি: সংগৃহীত

পুরুষদের পর এবার দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সবঠিক থাকলে আগামী ৪ এপ্রিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠবে এই টুর্নামেন্টের।

মঙ্গলবার (১০ মার্চ) বিসিবি সূত্রে জানা গেছে, টি-টোয়েন্টি ফরম্যাটের এই নতুন টুর্নামেন্টে প্রাথমিক পর্যায়ে তিনটি দল অংশ নিচ্ছে। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে টুর্নামেন্টের প্রাথমিক সূচি প্রকাশ করেছে বোর্ড।

সূচি অনুযায়ী ৪, ৫ ও ৬ এপ্রিল টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এরপর ৯, ১০ ও ১১ এপ্রিল পরবর্তী তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে।

আরও পড়ুন

দুই ভেন্যুর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল নিয়ে আগামী ১৪ এপ্রিল ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। আবহাওয়াজনিত কারণে ফাইনাল বাধাগ্রস্ত হলে ১৫ এপ্রিল ‘রিজার্ভ ডে’ রাখা হয়েছে।

নারী বিপিএলকে কেন্দ্র করে উত্তরবঙ্গের ক্রিকেটের প্রাণকেন্দ্র বগুড়ায় এখন সাজ সাজ রব। শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান বলেন, নারী বিপিএল উপলক্ষে মাঠ প্রস্তুত করা হচ্ছে। কিউরেটর ও গ্রাউন্ডসম্যানরা নিরলস কাজ করছেন।

বিসিবির নির্দেশনায় মিডিয়া বক্স সংস্কার ও স্টেডিয়ামের বাইরের রাস্তা মেরামতের প্রক্রিয়াও শুরু হয়েছে। টুর্নামেন্টে দেশি তারকাদের পাশাপাশি প্রতিটি দলে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকেও দেখা যাবে। প্রতিটি ম্যাচ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করার পরিকল্পনা রয়েছে বিসিবির। গ্যালারিতে বসে খেলা দেখার জন্য টিকিটের ব্যবস্থা থাকলেও এর মূল্য এখনো নির্ধারিত হয়নি।

এদিকে আন্তর্জাতিক ম্যাচ থেকে দীর্ঘদিন বঞ্চিত থাকা বগুড়াবাসীর মধ্যে নারী বিপিএল ঘিরে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় ক্রিকেটপ্রেমীরা বলছেন, নারী বিপিএল আয়োজনের মধ্য দিয়ে শহীদ চান্দু স্টেডিয়ামে আবারও প্রাণের সঞ্চার হবে। এর ধারাবাহিকতায় এই মাঠে জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ ফিরিয়ে আনার জোরালো দাবি জানিয়েছেন বগুড়ার ক্রীড়ামোদীরা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
সরাসরি খেলা সম্প্রচারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ২০৩০ ফিফা বিশ্বকাপের ১০৪টি ম্যাচের সম্প্রচার স্বত্ব পেয়েছে মার্কিন এই স্ট্রিমিং প্রতিষ্ঠানটি। তবে এ স্বত্ব কার্যকর হবে শুধু স্পেন ও অ্যান্ডোরায়।
২০৩০ ফিফা বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
সুখবর পেলেন লিটন দাস ও হাসান মাহমুদ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের লিটন দাস ও হাসান মাহমুদ। আইসিসির সবশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে তিন ধাপ এবং বোলিংয়ে সাত ধাপ এগিয়েছেন তারা।
সুখবর পেলেন লিটন দাস ও হাসান মাহমুদ
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকা সংস্থা থেকে অতিরিক্ত প্রায় ২১ কোটি টাকা পাওয়ার তথ্য প্রকাশের পর নতুন বিতর্কে জড়িয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিশ্বকাপ থেকে ২১ কোটি টাকা নিয়ে এবার বিতর্কের মুখে ইনফান্তিনো
নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
নতুন মৌসুমে একের পর এক ব্যর্থতায় চাপে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর ক্লাবটির পরিচালনা পর্ষদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।
হারের পর বোর্ডকে একহাত নিলেন মার্তিনেজ
আরও পড়ুন
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
শাসন করায় শিক্ষককে রাস্তায় ফেলে বেধড়ক পেটাল সপ্তম শ্রেণির ছাত্র
ফেসবুকে অস্ত্র দেখিয়ে ভিডিও, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেপ্তার ২
জেদ্দায় পৌঁছে ফোন দেব—বলেছেন শাহেদ, স্ত্রী পেলেন মৃত্যুর খবর