ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

মেসির অবসর ঘোষণার পর স্ত্রী রোকুজ্জোর আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ এএম
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে লিওনেল মেসির আনুষ্ঠানিক অবসর ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। দীর্ঘ দুই দশকের বেশি সময় দেশের জার্সিতে বর্ণিল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর মেসির উদ্দেশে দেওয়া রোকুজ্জোর এই বার্তা ভক্তদের মধ্যে ব্যাপক আবেগ তৈরি করেছে।

মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা উত্থান-পতনের সাক্ষী ছিলেন রোকুজ্জো। ছোটবেলা থেকে মেসির স্বপ্ন, সংগ্রাম, ত্যাগ, ব্যর্থতা এবং ঘুরে দাঁড়ানোর লড়াই কাছ থেকে দেখেছেন তিনি। বিদায়ী বার্তায় সেই স্মৃতিগুলোই তুলে ধরেছেন মেসির জীবনসঙ্গী।

রোকুজ্জো লিখেছেন, ছোটবেলা থেকেই তিনি একই ভালোবাসা ও গর্ব নিয়ে মেসিকে আর্জেন্টিনার রঙের জার্সি পরতে দেখেছেন। দেখেছেন তার প্রতিটি স্বপ্ন, ত্যাগ, অশ্রু, পরাজয় এবং প্রতিবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা।

তিনি আরও বলেন, আর্জেন্টিনার জার্সি মেসির কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা তিনি অন্য সবার চেয়ে ভালো জানেন। দেশের জন্য মেসি কতটা কষ্ট করেছেন এবং যন্ত্রণার মধ্যেও কতবার সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তারও সাক্ষী তিনি।

মেসির কঠিন সময়গুলোর কথাও স্মরণ করেছেন রোকুজ্জো। হাতছাড়া হওয়া ফাইনাল, সমালোচনার মুখে পড়া এবং অদৃশ্য এক চাপ কাঁধে নিয়ে পথ চলার সময়গুলোতে তিনি মেসির পাশে ছিলেন বলে উল্লেখ করেন।

তবে দীর্ঘ অপেক্ষার পর সাফল্যের মুহূর্তও দেখেছেন রোকুজ্জো। কোপা আমেরিকা জয়ের পর মেসির হাতে বিশ্বকাপ ওঠার দৃশ্যকে জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন তিনি।

বিদায়ী বার্তায় নিজেদের সন্তানদের কথাও উল্লেখ করেন রোকুজ্জো। তিনি বলেন, তাদের সন্তানেরা বাবাকে আর্জেন্টিনার পতাকার জন্য লড়াই করতে দেখেই বড় হয়েছে। তারা দেখেছে মেসি পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়িয়েছেন এবং দেশের জন্য লড়াই কখনো বন্ধ করেননি।

সবশেষে মেসিকে উদ্দেশ করে আবেগঘন বার্তায় রোকুজ্জো বলেন, এই বিদায় মেসির জন্য কতটা কঠিন, তা তিনি জানেন। তবে তিনি এটাও জানেন যে আর্জেন্টিনার জন্য মেসি নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন।

আরও পড়ুন

রোকুজ্জোর ভাষায়, আর্জেন্টিনা সবসময় মেসির একটি অংশ হয়ে থাকবে, যেমন মেসিও সবসময় আর্জেন্টিনার অংশ হয়ে থাকবেন।

বার্তার শেষে স্বামীকে উদ্দেশ করে তিনি লেখেন, আমরা তোমাকে অসীমভাবে ভালোবাসি, লিও।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
আবুধাবি টেস্টের চতুর্থ দিনের প্রথম শেসনটি টাইগাররা নিজেদের করে নিয়েছে। রোববার (১১ অক্টোবর) শেষ বিকেলে ১১ রানে ৩ উইকেট হারানোর পর আজ দিনের প্রথম সেশনে আফগানিস্তানের বোলারদের হতাশা উপহার দিয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেট জুটিতে লিড সাড়ে চারশর কাছাকাছি নিয়ে গেছেন তারা।
লিটনের সেঞ্চুরিতে লিডের পাহাড়ে বাংলাদেশ
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে স্বাধীন কমিশনের রায়ের পর ক্লাবটির প্রতি সমর্থন জানাতে অভিনব উদ্যোগ নিয়েছেন সমর্থকরা। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের আগে আকাশে শত শত বাতাসভরা কলা উড়িয়ে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনেন তারা।
ম্যানসিটির সমর্থকদের হাতে কলা, কেন এই ব্যতিক্রমী আয়োজন
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।
আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে সাত সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। আর দলকে নেতৃত্ব দেবেন আবু হায়দার রনি। আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয় ওভারের এই টুর্নামেন্ট। প্রতিযোগিতায় অংশ নেবে মোট ১২টি দেশ। টুর্নামেন্টে বাংলাদেশের ‘বি’ গ্রুপে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে এই দুই দলের বিপক্ষে মাঠে নামবে রনির দল। গ্রুপের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে পরবর্তী পর্বে বাংলাদেশের অবস্থান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষে থাকা দলগুলো মূল প্রতিযোগিতার সেমিফাইনালে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো খেলবে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে। আর গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর জন্য থাকছে বোল প্রতিযোগিতা। হংকং সিক্সেসের জন্য ঘোষিত বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। অভিজ্ঞ সাব্বির রহমানের অন্তর্ভুক্তি দল ঘোষণায় বাড়তি আগ্রহ তৈরি করেছে। সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য থাকবে গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্সের মাধ্যমে শিরোপার লড়াইয়ে এগিয়ে যাওয়া। হংকং সিক্সেসের জন্য বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াডে রয়েছেন অধিনায়ক আবু হায়দার রনি, সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান। আরটিভি/এসকে
চমক দিয়ে হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, ফিরলেন সাব্বির
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
মাঠে ছন্দহীনতা, লাল কার্ডের ধাক্কা এরপর ব্যক্তিগত জীবনেও দুঃসংবাদ। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমের সম্পর্ক আবারও ভেঙে গেছে।
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
আরও পড়ুন
ভবিষ্যৎ ফুটবলের ১০ প্রতিভাবান তারকার নাম জানালেন মেসি
বিদায়ের রাতেই ভক্তদের জন্য মেসির বিশেষ উপহার
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো