ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

মেদভেদেভেকে হারিয়ে ইন্ডিয়ান ওয়েলসে চ্যাম্পিয়ন সিনার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৭:২৫ পিএম
ইন্ডিয়ান ওয়েলসে চ্যাম্পিয়ন সিনার। ছবি: এএফপি

ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে দানিল মেদভেদেভের বিপক্ষে মাঠে নেমেছিল ইয়ানিক সিনার। যেখানে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ইন্ডিয়ান ওয়েলসে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছেন সিনার।

সোমবার (১৬ মার্চ) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রাশিয়ার মেদভেদেভকে ৭-৬ (৮-৬), ৭-৬ (৭-৪) গেমে হারান ২৪ বছর বয়সী ইতালিয়ান তারকা।

আরও পড়ুন

তৃতীয় খেলোয়াড় হিসেবে হার্ড-কোর্টের ছয়টি এটিপি মাস্টার্স ১০০০ এর সবকটির শিরোপা জিতলেন সিনার। আগের দুজন হলেন দুই গ্রেট রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। এই বছরে নিজের প্রথম শিরোপা জয়ের পথে এবারের ইন্ডিয়ান ওয়েলস কোনো সেট হারেননি সিনার।

AFP__20260315__2266710727__v1__HighRes__BnpParibasOpen2026FinalDay

চার বছরের মধ্যে তিনবার এখানে ফাইনালে উঠে প্রতিবার হেরে গেলেন ৩০ বছর বয়সী মেদভেদেভ। ক্যারিয়ারে প্রথমবারের মতো ইন্ডিয়ান ওয়েলসের নারী এককের শিরোপা জিতেছেন র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কা। ফাইনালে র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর এলেনা রিবাকিনাকে ৩-৬, ৬-৩, ৭-৬ (৮-৬) গেমে হারিয়েছেন তিনি।

এখানে আগে দুইবার ফাইনালে খেলে দুইবারই হেরেছিলেন সাবালেঙ্কা। এর একটি ২০২৩ সালে রিবাকিনার কাছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
অসুস্থতার কারণে পুরুষদের সাইক্লিংয়ের রোড রেসিংয়ে অংশ নিতে পারেননি বাংলাদেশের সাইক্লিস্ট সবুর হোসেন। দুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সেবন করেও প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো ফিটনেস ফিরে পাননি সবুর।
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন ইয়ানিক সিনার
কানাডিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন সিনার-জোকোভিচ
উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা জিতলেন সিনার
আলকারাজকে হারিয়ে শীর্ষে সিনার