ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন ইয়ানিক সিনার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৯:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

ডান হাঁটুর দীর্ঘদিনের চোটের কারণে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার।

শুক্রবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের এই সিদ্ধান্তের কথা জানান ২৪ বছর বয়সী ইতালিয়ান তারকা।

গত জুলাইয়ে ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম হিসেবে উইম্বলডনের শিরোপা জয়ের পর চলতি মাসের শুরুতে হাঁটুতে চোট পান সিনার। এরপর চোটের কারণে সিনসিনাটি ওপেন ও কানাডিয়ান ওপেন থেকেও নাম প্রত্যাহার করতে হয় তাকে।

এক্সে দেওয়া পোস্টে সিনার লিখেছেন, আমার দল ও মেডিকেল স্টাফদের সঙ্গে কঠোর চেষ্টার পরও আমাদের এই কঠিন সিদ্ধান্তটি নিতে হচ্ছে যে, আমি এ বছর ইউএস ওপেনে অংশ নিতে পারছি না। গত কয়েকদিন মোন্তে কার্লোতে কোর্টে অনুশীলনে নেমে বুঝেছি, হাঁটুর এই সমস্যা কাটিয়ে উঠতে আমার আরও কিছুটা সময় প্রয়োজন।

সিনারের সরে দাঁড়ানোর সিদ্ধান্তের ঠিক একদিন আগে চার মাসের ইনজুরি বিরতি কাটিয়ে ইউএস ওপেনে খেলার ঘোষণা দেন কার্লোস আলকারাজ। গত বছরের ইউএস ওপেন ফাইনালে সিনারকে হারিয়ে শিরোপা জেতা স্প্যানিশ তারকাই এবারও শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবে টুর্নামেন্ট শুরু করবেন।

আরও পড়ুন

আগামী ২৩ আগস্ট নিউ ইয়র্কের ফ্লাশিং মেডোজে শুরু হবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন। টুর্নামেন্টটি চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিলো বাংলাদেশ
ইনিংস ব্যবধানের হার এড়াতে পারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় লিড নিতে পারেনি বাংলাদেশ। জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয়েছে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২ রানের টার্গেট দিলো বাংলাদেশ
কিভাবে বল টেম্পারিং করতো পাকিস্তান জানালেন শোয়েব আখতার
ক্রিকেটে বল টেম্পারিংয়ের প্রসঙ্গ উঠলেই সামনে আসে ২০১৮ সালের আলোচিত ‘স্যান্ডপেপার-কাণ্ড’। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ঘটনায় নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা।
কিভাবে বল টেম্পারিং করতো পাকিস্তান জানালেন শোয়েব আখতার
রেফারির দিকে পাথর ছুড়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় ফুটবলার
ফুটবল মাঠে রেফারির দিকে পাথর ছুড়ে মারার ঘটনায় ইকুয়েডরের ফুটবলার জন পারলাজাকে আট বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফইএফ)। ওই হামলায় গুরুতর আহত সহকারী রেফারির অস্ত্রোপচার করতে হয়। সুস্থ হতে সময় লাগে প্রায় দুই মাস।
রেফারির দিকে পাথর ছুড়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় ফুটবলার
মেসি-রোনালদোর সামনে আবারও পুরস্কার জয়ের সুযোগ
ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে আবারও পুরস্কার জয়ের হাতছানি। তাদের সঙ্গে সেরা হওয়ার লড়াইয়ে রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেও।
মেসি-রোনালদোর সামনে আবারও পুরস্কার জয়ের সুযোগ
মেসির উত্তরসূরি হিসেবে যাকে বেছে নিলেন মা কুচ্চিত্তিনি
লিওনেল মেসির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা দীর্ঘদিনের। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় থেকে শুরু করে ক্লাব ফুটবলে অসংখ্য রেকর্ড সব মিলিয়ে মেসির শূন্যস্থান পূরণ করা যে কারও জন্যই কঠিন। 
মেসির উত্তরসূরি হিসেবে যাকে বেছে নিলেন মা কুচ্চিত্তিনি
আরও পড়ুন
শেল্টনের স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতলেন জভেরেভ
ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
ছয়বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী শিয়াওতেককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ঝেং
ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা