ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

কানাডিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন সিনার-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৮:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

আগামী আগস্টে অনুষ্ঠিতব্য কানাডিয়ান ওপেনে খেলছেন না বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার এবং ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জোকোভিচ। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন দুই তারকা।

সদ্য উইম্বলডন শিরোপা জেতা ইতালিয়ান তারকা সিনার এক বিবৃতিতে বলেন, সব দিক বিবেচনা করেই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। মন্ট্রিয়ল টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করছি। এত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট মিস করা সহজ নয়, তবে স্বাস্থ্যের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়াই সঠিক সিদ্ধান্ত।

গত বছরের কানাডিয়ান ওপেন থেকেও সিনার ও জোকোভিচ দুজনই সরে দাঁড়িয়েছিলেন। এবারও শেষ মুহূর্তে তাদের অনুপস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন আয়োজকরা।

টুর্নামেন্ট পরিচালক ভ্যালেরি তেত্রো বলেন, আমরা তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই এবং বুঝতে পারি যে ব্যস্ত সূচির মধ্যে খেলোয়াড়দের স্বাস্থ্যের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে সাম্প্রতিক বছরগুলোতে শেষ মুহূর্তের প্রত্যাহারের ঘটনা বাড়ছে, যা আমাদের টুর্নামেন্টের জন্য বড় প্রশ্ন তৈরি করছে। মাস্টার্স ১০০০ টুর্নামেন্টে দর্শকদের প্রত্যাশা থাকে বিশ্বের সেরা খেলোয়াড়দের অংশগ্রহণ দেখার।

আগামী ১ থেকে ১৩ আগস্ট মন্ট্রিয়লে অনুষ্ঠিত হবে এটিপি মাস্টার্স ১০০০ কানাডিয়ান ওপেন, যা ইউএস ওপেনের আগে অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক টুর্নামেন্ট। একই সময়ে ডব্লিউটিএ ১০০০ আসরটি অনুষ্ঠিত হবে টরন্টোতে। প্রতি বছর পালাক্রমে মন্ট্রিয়ল ও টরন্টো এই দুটি প্রতিযোগিতার আয়োজন করে।

আরও পড়ুন

এদিকে, বিশ্বের তিন নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজও চোটের কারণে আগেই কানাডিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করেছেন। ফলে বিশ্বের দুই নম্বর খেলোয়াড় আলেকজান্ডার জেভরেভ এবার মন্ট্রিয়ল আসরের শীর্ষ বাছাই হওয়ার পথে। তার পরেই থাকবেন কানাডার ফেলিক্স অগার-আলিয়াসিম।

উল্লেখ্য, বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন আগামী ৩০ আগস্ট নিউইয়র্কে শুরু হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের সহজে ছাড়েনি শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা।
জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
আরও পড়ুন
ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন ইয়ানিক সিনার
উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা জিতলেন সিনার
মাদ্রিদকে বড় দুঃসংবাদ দিলেন জোকোভিচ
আলকারাজকে হারিয়ে শীর্ষে সিনার