পাকিস্তানকে হুমকি, ভারতকে পাশে চাইলেন আফগান স্পিনার 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ০১:৪৭ পিএম


পাকিস্তানকে হুমকি, ভারতকে পাশে চাইলেন আফগান স্পিনার 
ছবি: সংগৃহীত

কাবুলের একটি পুনর্বাসন কেন্দ্রে কথিত বিমান হামলাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের উদীয়মান স্পিনার আল্লাহ গজনফার। অভিযোগ উঠেছে, পাকিস্তানের সামরিক বাহিনীর হামলায় অন্তত ৪০০ সাধারণ মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন। তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে পাকিস্তান। 

বিজ্ঞাপন

এক সাক্ষাৎকারে গজনফার বলেন, সেখানকার মানুষের কাছে চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থও নেই। অথচ সেই স্থানকেই লক্ষ্যবস্তু বানানো হয়েছে। নিরীহ মানুষদের হত্যা করা হয়েছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, তারা কী প্রমাণ করতে চায়, আমি জানি না। সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আফগানিস্তান কখনোই এটা মেনে নেবে না। আমাদের ইতিহাস সবাই জানে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হলে তা পাকিস্তানের জন্য ভয়াবহ হতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে যোগ দিতে যাওয়া এই তরুণ স্পিনার আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি ভারতকে কাছের বন্ধু উল্লেখ করে বলেন, আমরা ভারতের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাই, যেন ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। অন্যান্য দেশগুলোর প্রতিও আমাদের একই আহ্বান এটা মানবতার জন্য ভালো নয়।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission