ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এশিয়া কাপ  আর্চারি

পদক জিতলেই বোনাস দেবে আর্চারি ফেডারেশন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০২:৩৮ পিএম
বাংলাদেশ আর্চারি দল। ছবি: সংগৃহীত

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দল। ১০ সদস্যের দলে পুরুষ ৬ ও নারী আর্চার ৪ জন। রিকার্ভ ও কম্পাউন্ড দুই বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে আর্চারদের। এই টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সে উদ্বুদ্ধ করতে পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সদস্য ও ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

স্বর্ণ পদক জিতলে এক হাজার ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি। এ ছাড়া যেকোনো পদক জিততে পারলেই আরচ্যারদের জন্য থাকছে অর্থ পুরস্কার, জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ।

আরও পড়ুন

গত বছরের জুনে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ (স্টেজ-২) আর্চারি টুর্নামেন্টে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে জাপানের মিয়াতা গাকুতোকে পরাজিত করে স্বর্ণপদক জিতেছিলেন আলিফ। এতে তাৎক্ষণিকভাবে চপল আলিফকে এক হাজার ডলার দিয়েছিলেন।

থাইল্যান্ডেও স্বর্ণপদক জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী আব্দুর রহমান আলিফ। যে প্রস্তুতি হয়েছে তাতে সন্তুষ্ট ফেডারেশনের কর্মকর্তারা। আর্চাররা তাদের পারফরম্যান্স ধরে রাখতে পারলে একাধিক মেডেল জয়ের প্রত্যাশা ফেডারেশনের কর্মকর্তাদের।

খেলোয়াড়দের উৎসাহ দিতে টঙ্গীর আর্চারি প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল গিয়েছিলেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রেসিডেন্ট ড. মো. মোখলেসুর রহমান। এ সময় আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদসহ কোচ এবং আর্চাররা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
জিমন্যাস্টিক্স ও তায়কোয়ান্দোর ভেন্যু আলাদা করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
রাজশাহীতে ৩১তম জুনিয়র টেনিস চ্যাম্পিয়ন টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর
অসুস্থতার কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর
তিন মাসের মধ্যে ২৬ ফেডারেশনে নির্বাচন, যা জানা গেল