ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইতালির জাতীয় দলে ডাক পেলেন চিয়েসা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ১০:৩১ এএম
ফেডেরিকো চিয়েসা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের জন্য ইতালির দলে ডাক পেয়েছেন লিভারপুলের ফরোয়ার্ড ফেডেরিকো চিয়েসা। অন্যদিকে টটেনহ্যামের গোলরক্ষক গুগলিয়েমো ভিকারিও অস্ত্রোপচারের কারণে ম্যাচটি মিস করবেন।

আগামী ২৬ মার্চ নর্দার আয়ারল্যান্ডের বিপক্ষে বারগামোতে অনুষ্ঠিত প্লে-অফের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন ইতালিয়ান কোচ জেনারো গাত্তুসো।

ইতালি যদি এই ম্যাচে জয় পায় তবে ৩১ মার্চ ওয়েলস ও বসনিয়ার এর মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে। আর ব্যর্থ হলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবেনা আজ্জুরিরা।

আরও পড়ুন

গাত্তুসো ২২ বছর বয়সী জর্জিও স্কালভিনিকে দলে ফিরিয়েছেন। ইউরো ২০২৪ এর ঠিক আগে হাঁটুর গুরুতর চোটে পড়েছিলেন স্কালভিনি। এছাড়া ২১ বছর বয়সী নিকোলো পিসিলিকেও দলে নেওয়া হয়েছে। ২০২৪ সালে পিসিলি একটিমাত্র আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। এবারের দলে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন মার্কো পালেস্ট্রা।

চিয়েসা সর্বশেষ ইউরো ২০২৪’এ জাতীয় দলের হয়ে খেলেছেন। ঐ আসরে সুইজারল্যান্ডের কাছে শেষ ষোলতে পরাজিত হয়ে বিদায় নেয় ইতালি।

ইতালি স্কোয়াড

গোলরক্ষক : এলিয়া ক্যাপ্রিলে, মার্কো কার্নেসেক্কি, জিয়ানলুইজি ডোনারুমা, অ্যালেক্স মেরেত

ডিফেন্ডার : আলেসান্দ্রো বাস্তোনি, আলেসান্দ্রো বুয়োনজর্নো, রিকার্ডো কালাফিওরি, আন্দ্রেয়া কাম্বিয়াসো, দিয়েগো কোপোলা, ফেডেরিকো ডিমার্কো, ফেডেরিকো গাত্তি, জিয়ানলুকা মানচিনি, মার্কো পালেস্ট্রা, জর্জিও স্কালভিনি, লিওনার্দো স্পিনাজ্জোলা

মিডফিল্ডার: নিকোলো বারেলা, ব্রায়ান ক্রিস্তান্তে, দাভিডে ফ্রাত্তেসি, ম্যানুয়েল লোকাতেল্লি, নিকোলো পিসিলি, সান্দ্রো টোনালি

ফরোয়ার্ড : ফেডেরিকো চিয়েসা, ফ্রানচেস্কো পিও এসপোসিতো, মোয়েস কিন, মাত্তেও পলিটানো, জিয়াকোমো রাস্পাডোরি, মাতেও রেটেগুই, জিয়ানলুকা স্কামাক্কা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের খেসারত ব্রাজিলের, সুখবর পর্তুগালের
ইংলিশ পরীক্ষা দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত, কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ