অবশেষে ফ্রান্সের দায়িত্ব নিচ্ছেন জিদান!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১২:৫৬ পিএম


অবশেষে ফ্রান্সের দায়িত্ব নিচ্ছেন জিদান!
ছবি: সংগৃহীত

ফ্রান্স জাতীয় ফুটবল দল এক বড় পরিবর্তনের মুখোমুখি। দীর্ঘ ১৪ বছর দলের দায়িত্বে থাকা দিদিয়ের দেশম ফ্রান্স দলের কোচের পদ থেকে সরে যাচ্ছেন, আর তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব নেবেন ফরাসি ফুটবলের কিংবদন্তি জিনেদিন জিদান।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ফ্রান্স ফুটবল ফেডারেশন এবং জিদানের মধ্যে মৌখিক সমঝোতা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে তিনি ২০২৬ বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন।

দেশম ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর ফ্রান্সকে বিশ্ব ফুটবলের শীর্ষে নিয়ে গিয়েছিলেন। তার অধীনে দল ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছিল এবং ২০২২ সালে ফাইনালে উঠেছিল। তার বিদায়ের খবর অনেকদিন ধরেই নিশ্চিত হয়ে আসছিল।

বিজ্ঞাপন

অন্যদিকে, ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী দলের নায়ক জিদান বহুদিন ধরে এই দায়িত্বের জন্য অপেক্ষা করছিলেন। ২০২১ সালে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়ার পর তিনি কোনো নতুন দায়িত্ব নেননি।

আরও পড়ুন

৫৩ বছর বয়সি জিদানের জন্য ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া দীর্ঘ প্রতীক্ষার ফল। দেশের ফুটবলের সঙ্গে তার গভীর সম্পর্ক এবং রিয়াল মাদ্রিদে অসাধারণ কোচিং সাফল্য তাকে এই পদের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বিজ্ঞাপন

ফ্রান্স ফুটবল এবার নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে, আর জিদান থাকছেন এই অধ্যায়ের মুখ্য চালক।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission