ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১০:৪৮ এএম
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল জাতীয় ফুটবল দল ও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। তবে আসন্ন প্রীতি ম্যাচগুলোর আগে দু’দলের শিবিরেই নেমে এসেছে চোটের ছায়া, যা সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ হয়ে এসেছে।

ব্রাজিলের রক্ষণভাগে বড় ধাক্কা লেগেছে গ্যাব্রিয়েল মাগালায়েসের ইনজুরিতে। ইংলিশ ক্লাব আর্সেনালের এই ডিফেন্ডার সম্প্রতি ম্যানচেস্টার সিটির বিপক্ষে কারাবাও কাপ ফাইনালে খেলতে গিয়ে ডান হাঁটুতে চোট পান। ম্যাচে পুরো সময় খেললেও পরে ব্যথা অনুভব করেন তিনি।

পরীক্ষার পর জানা গেছে, আন্তর্জাতিক বিরতিতে খেলার মতো ফিট নন মাগালায়েস। ফলে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, তার বদলি হিসেবে নতুন কাউকে দলে ডাকা হবে না, যা কোচ কার্লো আনচেলত্তির জন্য রক্ষণভাগ সাজানোকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে।

অন্যদিকে শুধু ব্রাজিল নয়, রক্ষণভাগে সমস্যায় পড়েছে আর্জেন্টিনাও। দলের রাইটব্যাক গঞ্জালো মন্টিয়েল হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে গেছেন। রিভার প্লেটের হয়ে ম্যাচ খেলতে গিয়ে এই চোট পান তিনি।

এতে করে কোচ লিওনেল স্কালোনির হাতে রাইটব্যাক পজিশনে বিকল্প হিসেবে রয়েছেন মূলত নাহুয়েল মোলিনা, যিনি বর্তমানে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে দারুণ ফর্মে আছেন।

এছাড়া সেন্টারব্যাক লিওনার্দো বালের্দিও চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে লুকাস মার্টিনেজ কুয়ার্তা-কে দলে ডাকা হয়েছে। ২০২৪ কোপা আমেরিকার পর এই প্রথম জাতীয় দলে ফিরলেন তিনি।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা শুক্রবার (২৭ মার্চ) মৌরিতানিয়ার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচে জাম্বিয়ার বিপক্ষে (৩১ মার্চ) মাঠে নামবে। দুটি ম্যাচই হবে লা বোম্বোনেরা স্টেডিয়ামে।

অন্যদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ফ্রান্সের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ১ এপ্রিল ভোরে (বাংলাদেশ সময়)।

আরও পড়ুন

দুই দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডারদের অনুপস্থিতি কোচদের কৌশল নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বিশ্বকাপের আগে দল গঠন ও সমন্বয় তৈরির এই সময়টায় চোটের সমস্যা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
আরও পড়ুন
তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গুলিতে নিহত ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
বিশ্বকাপের পর প্রথমবার ব্রাজিলের দল ঘোষণা, চমক ৮ নতুন মুখ
আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন নেইমার