ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় জয় পেল লাহোর কালান্দার্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১০:৫৮ এএম
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের উদ্বোধনী দিনেই জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনের দল লাহোর কালান্দার্স। যদিও ব্যাট হাতে অভিষেকটা স্মরণীয় করতে পারেননি ইমন, তবে বল হাতে নিয়ন্ত্রিত বোলিংয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুস্তাফিজুর রহমান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হায়দরাবাদ কিংসমেনকে ৬৯ রানে হারিয়েছে লাহোর কালান্দার্স।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলে লাহোর। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন ওপেনার ফখর জামান, ৩৯ বলে তার ইনিংসটি ছিল ৫৩ রানের।এ ছাড়া হাসিবউল্লাহ খান ২৮ বলে অপরাজিত ৪০, মোহাম্মদ নাঈম ১৯ বলে ৩০ এবং সিকান্দার রাজা ১০ বলে ২৪ রানের কার্যকর ক্যামিও ইনিংস খেলেন।

বাংলাদেশি ব্যাটার পারভেজ হোসেন ইমন লাহোরের হয়ে মিডল অর্ডারে ব্যাট করতে নেমে ১৩ বলে ১৪ রান করেন। ইনিংসের সময় মার্নাস লাবুশেনের বলে একটি দৃষ্টিনন্দন ছক্কাও হাঁকান তিনি। তবে রাইলি মেরেডিথের বলে শট খেলতে গিয়ে টাইমিংয়ে ভুল করে ক্যাচ তুলে দেন রিজওয়ান মাহমুদের হাতে।

এক পর্যায়ে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে লাহোর। তবে শেষদিকে হাসিবউল্লাহ, রাজা ও শাহিন আফ্রিদির ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় দলটি। হায়দরাবাদের হয়ে রাইলি মেরেডিথ ও হাসান খান নেন ২টি করে উইকেট।

২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মন্দ হয়নি হায়দরাবাদের। যদিও দ্রুতই দুই ওপেনারকে হারায় দলটি। উসমান খান করেন ৯ রান এবং সাইম আইয়ুব করেন ১৭ রান। পাওয়ার প্লেতে ২ উইকেটে ৪৮ রান তুলেছিল হায়দরাবাদ।

তবে ম্যাচের মোড় ঘুরে যায় ষষ্ঠ ওভারে মুস্তাফিজুর রহমানের আক্রমণে আসার পর। প্রথম স্পেলের দুই ওভারে তিনি দেন মাত্র ৯ রান এবং তুলে নেন গুরুত্বপূর্ণ এক উইকেট। তার ধীরগতির বলেই ইরফান খান ক্যাচ আউট হন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন মার্নাস লাবুশেন, ২২ বলে। এছাড়া নয় নম্বরে নেমে রাইলি মেরেডিথ করেন ১৯ রান। শেষ পর্যন্ত ১৩০ রানেই অলআউট হয় হায়দরাবাদ কিংসমেন।

পুরো ৪ ওভার বোলিং করে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট তুলে নেন মুস্তাফিজ। উইকেট একটি হলেও তার নিয়ন্ত্রিত বোলিং প্রতিপক্ষকে বড় চাপের মধ্যে ফেলে দেয়। লাহোরের হয়ে হারিস রউফ, সিকান্দার রাজা ও উবাইদ শাহ নেন ২টি করে উইকেট।এছাড়া শাহিন আফ্রিদি শিকার করেন ১ উইকেট।

আরও পড়ুন

এই জয়ে পিএসএল মিশন দারুণভাবে শুরু করল লাহোর কালান্দার্স, আর বল হাতে শুরুতেই নিজের উপস্থিতি জানান দিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত দিনব্যাপী ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা-২০২৬’ এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার পালোয়ান দল। রানার্স আপ হয়েছে অদম্য বীর দল এবং ২য় রানার্স আপ হয়েছে দুর্বার যোদ্ধা দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব উল আলম।  এসময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আ স ম রিদওয়ানুল রহমান, সাধারণ সম্পাদক এম আর আলী ফাহিম, সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মাজহারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল মবিন ফাইটার সহ অন্যান্যরা। এর আগে কুস্তি খেলার রেফারিদের মান উন্নয়নের লক্ষ্যে ফেডারেশনের ব্যবস্থাপনায় ৯-১১ অক্টোবর পর্যন্ত আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্সে অংশ গ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। এ কোর্সে বিভিন্ন জেলা, সংস্থা থেকে ২৭ জন পুরুষ এবং ৯ জন মহিলাসহ মোট ৩৬ জন রেফারি অংশ গ্রহন করে। রেফারি’স ট্রেনিং কোর্স পরিচালনা করেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও কোচ হাজী আশরাফ আলী, তামজীদ রহমান, মিজানুর রহমান (বাংলাদেশ পুলিশ) এবং মিজানুর রহমান (বিজিবি)। আরটিভি/এসআর
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি উন্মুক্ত কুস্তিতে চ্যাম্পিয়ন পালোয়ান দল
শুভ জন্মদিন লিটন দাস
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্টাইলিশ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাসের আজ জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করা এই তারকা ক্রিকেটার আজ ৩১ বছরে পা দিলেন। নান্দনিক ব্যাটিং শৈলী আর দুর্দান্ত উইকেটকিপিং দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এক অপরিহার্য অংশ হিসেবে। ডানহাতি এই ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১৫ সালে।  অভিষেকের পর থেকেই তার দৃষ্টিনন্দন সব শট ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কিছুটা অভাব থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিণত করেছেন দলের অন্যতম সেরা পারফর্মার হিসেবে।  তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। বর্তমানে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দল সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।  এছাড়াও, টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটেও তিনি দলের সিনিয়র সদস্য ও সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন। উইকেটের পেছনে তার বিশ্বস্ততা এবং ব্যাটিংয়ে তার আগ্রাসী অথচ ক্লাসিকাল ধরন তাকে বিশ্ব ক্রিকেটে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ক্রিকেট মাঠে তার অর্জনের তালিকা বেশ লম্বা। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটসম্যানদের মধ্যে তিনি অন্যতম। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। আরটিভি/এসআর
শুভ জন্মদিন লিটন দাস
আরও পড়ুন
দ্য হান্ড্রেড থেকে ছিটকে গেলেন মুস্তাফিজুর রহমান
মিরপুরে তাসকিন-মুস্তাফিজের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, বৃষ্টিতে বন্ধ খেলা
ডট বলের অনন্য মাইলফলকে মুস্তাফিজুর রহমান
পিএসএলে খেলার ছাড়পত্র পেলেন মুস্তাফিজ-শরিফুলরা