ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় দুঃসংবাদ পেল ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৬:১১ পিএম
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ছবি: সংগৃহীত

আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী এশিয়া কাপ। এর আগে বড় দুঃসংবাদ পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইনজুরির কারণে জেমিমা রদ্রিগেজকে এশিয়া কাপে পাচ্ছে না তারা।

হ্যামস্ট্রিংয়ের চোটে শুধু নারী এশিয়া কাপ নয়, পরের এশিয়ান গেমস থেকেও ছিটকে গেছেন ভারতের এই ব্যাটার। জেমিমার বদলি হিসেবে এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন প্রতিকা রাওয়াল।

তার জন্য এটি বিশেষ সুযোগ। ভারতের টি-টোয়েন্টি দলে এবারই প্রথম ডাক পেয়েছেন তিনি। তবে এশিয়ান গেমসে জেমিমার বিকল্প হিসেবে এখনো কারও নাম ঘোষণা করেনি ভারত।

আরও পড়ুন

ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খেলতে গিয়েই চোট পান জেমিমা। দেশে ফেরার পর পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে, চোটের মাত্রা বেশ গুরুতর। ফলে পুনর্বাসন প্রক্রিয়ায় তাকে দীর্ঘ সময় কাটাতে হবে।

জেমিমার অনুপস্থিতির সঙ্গে ভারতের দুশ্চিন্তা বাড়িয়েছে আরও একটি চোট। লিগামেন্টের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন শ্রেয়াঙ্কা পাতিল। তার জায়গায় দলে ঢুকেছেন লেগ স্পিনার প্রেমা রাওয়াত।

আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী এশিয়া কাপ। ভারতের অভিযান শুরু হবে ৩০ আগস্ট থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৩ সেপ্টেম্বর হংকং এবং ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে ভারত।

ভারতের এশিয়া কাপ স্কোয়াড: হারমানপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, প্রতিকা রাওয়াল, ভারতি ফুলমালি, রিচা ঘোষ (উইকেটকিপার), জি কামালিনি (উইকেটকিপার), দিপ্তি শর্মা, রাধা যাদব, প্রেমা রাওয়াত, অরুন্ধাতি রেড্ডি, ক্রান্তি গৌর, রেনুকা সিং, শ্রি চারানি, নান্দানি শর্মা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাইম ম্যাগাজিনের ১০০ তরুণের তালিকায় ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী
ভারতীয় ক্রিকেটের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী জায়গা করে নিয়েছেন বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায়।
টাইম ম্যাগাজিনের ১০০ তরুণের তালিকায় ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী
চার দেশে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন লোকেশ রাহুল
টেস্ট ক্রিকেটে বিরল এক কীর্তি গড়েছেন ভারতের তারকা ওপেনার লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া চারটি ‘সেনা’ দেশে টেস্ট সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ওপেনার হয়েছেন তিনি।
চার দেশে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন লোকেশ রাহুল
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি
২০২৭ এশিয়া কাপের আগে দেশের মাটিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি
কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড!
অস্ট্রেলিয়ার ক্রিকেটে স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে চলমান বিতর্কে এবার প্যাট কামিন্সের পাশে দাঁড়ালেন জশ হ্যাজলউড। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়েও নতুন করে ভাবতে হবে বলে জানিয়েছেন এই পেসার।
কামিন্সের অধিনায়কত্ব কেড়ে নিলে খেলা ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড!
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত
বার্সেলোনা ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন নিয়ে দুই দেশের সমালোচনার মুখে পড়েছেন রাফিনিয়া। ক্লাব ও জাতীয় দলের স্বার্থের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেও দুই পক্ষের কাছ থেকেই সমালোচনা শুনতে হচ্ছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।
বার্সেলোনা-ব্রাজিলের টানাপোড়েনে ক্ষুব্ধ রাফিনিয়া, নীরবতা ভাঙার সিদ্ধান্ত
আরও পড়ুন
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ
গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল
বাংলাদেশে যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: ভারত
শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক