ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাসেমিরোকে দলে নিতে আগ্রহী মেসির মায়ামি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১০:৫৫ এএম
ছবি: সংগৃহীত

আসন্ন গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বড় চমক দিতে পারে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ক্লাবটি ব্রাজিলিয়ান অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোকে দলে ভেড়াতে আগ্রহী বলে জানা গেছে। ফ্রি ট্রান্সফারে তাকে দলে নেওয়ার বিষয়ে ইতোমধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বর্তমানে ইউরোপীয় ফুটবলে খেলা ক্যাসেমিরো মেজর লিগ সকারে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহী। বিশেষ করে ইন্টার মায়ামির দীর্ঘমেয়াদি প্রকল্প, ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা এবং দলে থাকা তারকা খেলোয়াড়দের উপস্থিতি তাকে আকৃষ্ট করছে। মেসির মতো বিশ্বমানের ফুটবলারের উপস্থিতিতে ক্লাবটির বৈশ্বিক পরিচিতিও অনেক বেড়েছে।

তবে ক্যাসেমিরোকে দলে টানার দৌড়ে শুধু ইন্টার মায়ামিই নেই। এমএলএসের আরেক শীর্ষ ক্লাব লা গ্যালাক্সিও এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের প্রতি আগ্রহ দেখাচ্ছে। পাশাপাশি ইউরোপের কয়েকটি ক্লাব এবং সৌদি আরবের দলগুলোও তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব প্রস্তাবই বিবেচনায় রাখবেন ক্যাসেমিরো এমনটাই ধারণা করা হচ্ছে।

গত মাসে ক্যাসেমিরো নিজেও ইঙ্গিত দেন, তিনি জুনের পর ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন। কারণ, ক্লাবটি তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর অপশন ব্যবহার করতে আগ্রহী নয় বলে জানা গেছে। সে ক্ষেত্রে গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে তাকে পাওয়ার সুযোগ তৈরি হবে।

তবে এমএলএসে এই ট্রান্সফার বাস্তবায়ন সহজ হবে না। কারণ বর্তমানে ইন্টার মায়ামি এবং এলএ গ্যালাক্সি দুই ক্লাবেরই ডেজিগনেটেড প্লেয়ার (ডিপি) স্লট নিয়ে জটিলতা রয়েছে। ইন্টার মায়ামির স্কোয়াডে ইতোমধ্যে তিনজন ডিপি খেলোয়াড় রয়েছেন লিওনেল মেসি, রদ্রিগো ডি পল এবং জার্মান বারতেরামে। তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি থাকায় নতুন করে বড় অঙ্কের চুক্তিতে কাউকে নেওয়া সহজ হবে না। অন্যদিকে এলএ গ্যালাক্সির একটি ডিপি স্লট ২০২৭ সালের আগে খালি হওয়ার সম্ভাবনা কম।

এ কারণে ক্যাসেমিরোকে এমএলএসে খেলতে চাইলে অন্তত প্রাথমিকভাবে বেতনে বড় ধরনের ছাড় দিতে হতে পারে। তবে অভিজ্ঞ এই মিডফিল্ডারকে লিগে আনতে পারলে এমএলএসের প্রতিযোগিতা যেমন বাড়বে, তেমনি বিশ্বজুড়ে লিগটির জনপ্রিয়তাও নতুন মাত্রা পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ক্যাসেমিরো ২০২২ সালে রিয়াল মাদ্রিদ থেকে প্রায় ৮০ মিলিয়ন ডলারের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। ইংলিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত তিনি ১৫৫টি ম্যাচ খেলেছেন এবং তিন মৌসুমে দুটি ট্রফি জিতেছেন। যদিও তার সময়কালে ইউনাইটেডের সামগ্রিক পারফরম্যান্স ধারাবাহিক উন্নতি দেখাতে পারেনি।

আরও পড়ুন

বয়স বাড়লেও ক্যাসেমিরো এখনো ব্রাজিল ফুটবল দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনেও তিনি জাতীয় দলে আস্থা ধরে রেখেছেন। ফলে ক্লাব ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন বাড়লেও মাঠে তার গুরুত্ব এখনো কমেনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী
মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্র বিন্দুতে ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। রাইজিং এশিয়া কাপে ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে রেকর্ডবুক তছনছ করে দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে ভারত ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই অবিশ্বাস্য তাণ্ডব চালান তিনি। সূর্যবংশী ইনিংসের শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হন। তার ফিফটি পূর্ণ করতে লেগেছিল মাত্র ১৬ বল; অর্থাৎ পরের ফিফটি (সেঞ্চুরি) করতে তিনি খেলেছেন মাত্র ১২ বল। সেঞ্চুরি পূরণের পথেই তার ব্যাট থেকে আসে ১৪টি বিশাল ছক্কা। তার এই অতিমানবীয় ব্যাটিংয়ের সুবাদে দলীয় বিশ্বরেকর্ডও গড়েছে ভারত ‘এ’ দল। সংযুক্ত আরব আমিরাতের ছুঁড়ে দেওয়া ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ৫ ওভারেই ১০০ রান তুলে ফেলে ভারত, যা লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দলীয় শতরানের রেকর্ড। সূর্যবংশীর এই বিধ্বংসী ব্যাটিংয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটের পুরোনো তিনটি বড় বিশ্বরেকর্ড ভেঙে চুরমার হয়ে গেছে দ্রুততম সেঞ্চুরি (২৮ বল): লিস্ট ‘এ’ ক্রিকেটে এতদিন দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাগার্কের। ২০২৩ সালে দ্য মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। আজ ২৮ বলে তিন অঙ্ক ছুঁয়ে সেই রেকর্ড নিজের করে নেন সূর্যবংশী। দ্রুততম দেড়শ (৪০ বল): এর আগে দ্রুততম ১৫০ রানের রেকর্ডটিও ছিল বৈভব সূর্যবংশীর দখলে। গত বছর বিজয় হাজারে ট্রফিতে ৫৯ বলে ১৫০ রান করেছিলেন তিনি। আজ মাত্র ৪০ বলে সেই মাইলফলক স্পর্শ করে নিজের রেকর্ডটিই নতুন করে লিখলেন এই ওপেনার। দ্রুততম ডাবল সেঞ্চুরি (৫২ বল): নিউজিল্যান্ডের ব্যাটার চ্যাড বোয়েসের ১০৩ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডটি আজ অবিশ্বাস্য ব্যবধানে ভেঙেছেন সূর্যবংশী। তিনি ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন মাত্র ৫২ বলে। আরটিভি/এসআর
৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী
রাতে রিয়ালের হাইভোল্টেজ ম্যাচ, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের পঞ্চম রাউন্ডের লড়াই শুরু হচ্ছে আজ। শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার দৌড়ে পিএসভির বিপক্ষে নামবে প্রতিযোগিতার সফলতম দল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে রাত ২টায় শুরু হবে ম্যাচটি। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া লস ব্লাঙ্কোসরা।  চ্যাম্পিয়নস লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৪ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে প্রথমস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ১০ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে আর্সেনাল।  ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে যেতে হলে জয়ের বিকল্প নেই রিয়াল মাদ্রিদের সামনে। তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। যেভাবে দেখবেন রিয়াল মাদ্রিদের খেলা বাংলাদেশ থেকে দর্শকরা রাত ২টায় ম্যাচটি সরাসরি বিগিন অ্যাপের মাধ্যমে উপভোগ করতে পারবেন। অন্যান্য অনলাইন উপায়: yalla1shoot ওয়েবসাইট এবং ফেসবুক-ইউটিউবে সার্চ অপশনে ‘Real Madrid vs psv’ লিখে খোঁজ করলে কিছু চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যেতে পারে। আন্তর্জাতিক অনলাইন স্ট্রিমিং বিকল্পসমূহ স্ট্রিমিং সার্ভিসগুলোর মধ্যে রয়েছে: FawaNews, Tabii, ScoreBat.com, SportyTv, SonyLIV app, 1xBet, Score808.com, DAZN Canada, Optus Sport, Sling TV, RaiPlay, Yeacin Tv। বিশেষ টিপস: আপনার ভৌগোলিক অবস্থান থেকে ম্যাচটি দেখা না গেলে, VPN (Virtual Virtual Private Network) ব্যবহার করে আপনি বিশ্বের যেকোনো স্থান থেকে স্ট্রিমিং পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারবেন। আরটিভি/এসআর
রাতে রিয়ালের হাইভোল্টেজ ম্যাচ, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফুটবলার, আতঙ্কে পরিত্যক্ত ম্যাচ
ইতালির সিসিলিতে লাল কার্ড দেখানোর পর ড্রেসিংরুম থেকে ছুরি হাতে মাঠে ফিরে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এক ফুটবলারের বিরুদ্ধে।
লাল কার্ড দেখার পর ছুরি হাতে মাঠে ফুটবলার, আতঙ্কে পরিত্যক্ত ম্যাচ
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র।
২০৩১ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র
ম্যাচের আগে রিয়ালের দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন এনদ্রিক
চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহফেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। চোটের কারণে ম্যাচটি খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের।
ম্যাচের আগে রিয়ালের দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন এনদ্রিক
আরও পড়ুন
১৩ বছর পর আবারও যে দুঃস্বপ্নের সামনে মেসি
রোনালদোর যে রেকর্ড ভাঙলেন মেসি
মেসির পেনাল্টি মিসের ম্যাচে মায়ামির বড় পরাজয় 
আবারও মেসি-সুয়ারেজের সঙ্গে খেলবেন নেইমার