ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০১:২৬ পিএম
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার(২৮ মার্চ) মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে তিনি ঢাকায় পৌঁছান। বিসিবির একাধিক পরিচালক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিসিবি সভাপতি দীর্ঘ সময় নিভৃতভাবে বিদেশে ছিলেন। তার দেশে ফেরা নিয়ে ক্রিকেট মহলে নানা গুঞ্জন তৈরি হয়েছিল। বিশেষ করে প্রশ্ন ছিল, তিনি কি দেশে ফিরবেন নাকি প্রবাস থেকে দায়িত্ব পালন করবেন। বিসিবির কর্মকর্তারা জানান, তিনি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় ঈদ কাটিয়ে ২৬ বা ২৭ মার্চে দেশে ফিরবেন বলে পরিকল্পনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের দুই দিন পর, ২৯ মার্চ তার প্রত্যাবর্তনের মাধ্যমে সব জল্পনার অবসান ঘটল।

আমিনুল ইসলাম বুলবুলের ফেরা এমন এক সময়ে হলো, যখন বিসিবির গত অক্টোবরের নির্বাচন নিয়ে চলছে বিতর্ক। ঢাকার বিভিন্ন ক্লাব ও জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কয়েকজন সংগঠক নির্বাচনের ‘অবৈধ ও অস্বচ্ছ’ দাবি করে জাতীয় ক্রীড়া পরিষদে অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, নির্বাচনে ব্যাপক অনিয়ম এবং সরকারি হস্তক্ষেপের ঘটনা ঘটেছে।

জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। জানা গেছে, কমিটি আগামী এপ্রিলের প্রথম ভাগেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরিকল্পনা করেছে।

সূত্রের খবর অনুযায়ী, কমিটি ইতিমধ্যেই বিসিবি সভাপতির সঙ্গে অনলাইনে যোগাযোগ করেছে। তবে তার সশরীরে দেশে ফেরা তাকে সরাসরি কমিটির সামনে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দেবে।

আরও পড়ুন

উল্লেখ্য, গত অক্টোবরের নির্বাচনে নিজের ভূমিকা নিয়েও আমিনুল ইসলাম বুলবুলের উপর প্রশ্ন উঠেছে। বিশেষ করে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাছে নিয়মবহির্ভূতভাবে তার কাউন্সিলরশিপ চাওয়ার বিষয়টি তদন্তের আওতায় রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে বরখাস্ত হিগুয়েইন
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব কলম্বাস ক্রুর রিজার্ভ দলের কোচ ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত করা হয়েছে। তিনি আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার গঞ্জালো হিগুয়েইনের বড় ভাই।
নারী রেফারিকে হেনস্তার অভিযোগে বরখাস্ত হিগুয়েইন
স্কালোনিকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
স্কালোনিকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে আর্জেন্টিনা
এশিয়ান গেমসে ফাইনালই লিটনের বড় লক্ষ্য
এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্যটা পরিষ্কার করে দিয়েছেন অধিনায়ক লিটন দাস। ম্যাচ ধরে এগোলেও শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নেওয়াই দলের প্রধান লক্ষ্য। আর ফাইনালে উঠতে পারলে সোনার পদকের জন্য লড়াইয়ের সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি।
এশিয়ান গেমসে ফাইনালই লিটনের বড় লক্ষ্য
সর্বোচ্চ ডাক খাওয়ার রেকর্ড গড়লেন অভিষেক
টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দারুণ সব রেকর্ড গড়লেও এবার অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের মালিক হলেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। জাপানের বিপক্ষে মাত্র ৫ ওভারের ম্যাচে গোল্ডেন ডাক নিয়ে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার।
সর্বোচ্চ ডাক খাওয়ার রেকর্ড গড়লেন অভিষেক
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর
আরও পড়ুন
অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি
বিসিবি\'র সভাপতি পরিবর্তন নিয়ে যা বললেন ফিল সিমন্স
এবার কোচিং পেশায় যুক্ত হতে চান আব্দুর রাজ্জাক
আপনি ভাই দেশের ক্রিকেটের অনেক বড় ক্ষতি করে দিলেন, ক্রীড়া প্রতিমন্ত্রীকে বুলবুল