ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং সম্প্রতি কপিল দেব এবং মহেন্দ্র সিংহ ধোনির কাছে ক্ষমা চেয়েছেন তার বাবার, যোগরাজ সিংয়ের বিতর্কিত মন্তব্যের জন্য। যুবরাজ স্পষ্ট করেছেন যে তিনি বাবার বক্তব্যকে সমর্থন করেন না।
এক সাক্ষাৎকারে যুবরাজ বলেন, কপিল দেব এবং ধোনির কাছে আমি ক্ষমা চাই। বাবাকেও বলেছি, এগুলো ঠিক নয়। যোগরাজ সিং ইতিমধ্যে বিভিন্ন সময় কপিল দেব ও ধোনিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আসছিলেন। তিনি দাবি করেছিলেন, কপিলের কারণে যুবরাজের ক্রিকেট জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধোনির জন্য তার আন্তর্জাতিক ক্রিকেট জীবন শেষ হয়ে গেছে।
যুবরাজ বলেছেন, তিনি বাবার মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী হলেও ধোনির অধিনায়কত্ব গ্রহণ করতে পারিনি। তিনি বলেন, ভারতীয় দলের বেশ কয়েকজনের সঙ্গে আমার সম্পর্ক ভালো হরভজন সিং, বীরেন্দ্র শেবাগ। আমি তখন সহ-অধিনায়ক ছিলাম, কিন্তু ধোনি হঠাৎ কীভাবে অধিনায়ক হয়ে গেল, বুঝিনি। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কখনও ভারতীয় ক্রিকেটকে নিয়ন্ত্রণ করতে পারে না।
ধোনির অধিনায়কত্বে ভারত ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জিতেছিল। যুবরাজ উভয় টুর্নামেন্টেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবং ধোনির অধিনায়কত্বে কিছু সময় সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
আরটিভি/এসকে



