তামিমকে যাদের থেকে দূরে থাকতে বললেন ইমরুল কায়েস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ০৬:৪২ পিএম


তামিমকে যাদের থেকে দূরে থাকতে বললেন ইমরুল কায়েস
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। এরপরই তামিমকে সতর্ক বার্তা পাঠিয়েছেন তার এক সময়ের সতীর্থ ইমরুল কায়েস।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন তিনি।

ক্যাপশনে ইমরুল লিখেছেন, দোস্ত আশেপাশের চাটুকার মানুষের থেকে সাবধানে থাকিস। অভিনন্দন

বিজ্ঞাপন
আরও পড়ুন

গত কয়েক মাস ধরে বিসিবির নির্বাচন নিয়ে অভিযোগ করে আসছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। সম্প্রতি সেই অভিযোগের প্রমাণ পাওয়ায় বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেই সঙ্গে তামিমকে এডহক কমিটি সভাপতি করেছে সংস্থাটি।

Screenshot_2026-04-07_183117

বিজ্ঞাপন

দায়িত্ব পেয়ে সন্ধ্যায় হোম ক্রিকেটে পা রাখেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। মূলত, বিকেলে দায়িত্ব পাওয়ার পর সন্ধ্যায় সভা ডেকেছেন তিনি।  আর এই সভাতেই নির্ধারিত হতে পারে কে কোন বিভাগের দায়িত্ব পেতে যাচ্ছেন।

এডহক কমিটির অন্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission