ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের ৪ সেমিফাইনালিস্টের নাম জানালেন মার্সেলো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার মার্সেলো আসন্ন বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্টদের নাম প্রকাশ করেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে অসাধারণ ক্লাব ক্যারিয়ার হলেও ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ জয়ের স্বাদ না পাওয়া এখনও তার জন্য একটি আক্ষেপ। ২০১৪ সালের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের হার তার ক্যারিয়ারের সবচেয়ে ব্যথাজনক মুহূর্ত।

তবে সেই ইতিহাসকে পেছনে ফেলে মার্সেলো নিজের ফেবারিটদের তালিকায় রেখেছেন: ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স এবং স্পেন। সাবেক রিয়াল স্টার উল্লেখ করেছেন, এই চারটি দলই তার চোখে সবচেয়ে শক্তিশালী এবং শিরোপা জয়ের বড় দাবিদার।

স্প্যানিশ গণমাধ্যম মার্কার জানিয়েছে, তিনি নির্দিষ্ট কোনো ক্রম ছাড়া এই চার দলের নাম উল্লেখ করেছেন। পাশাপাশি, সাবেক ব্রাজিলিয়ান তারকা রোমারিওর এক প্রশ্নের জবাবে মার্সেলো স্বীকার করেছেন, যদি সুযোগ হত, তবে আমি রিয়াল মাদ্রিদের সঙ্গে জেতা পাঁচটি চ্যাম্পিয়নস লিগের বদলে একটি বিশ্বকাপ জেতার জন্য রাজি থাকতাম।

আরও পড়ুন

২০০৭ সালে রিয়াল মাদ্রিদে অভিষেক করা মার্সেলো ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়। তার অর্জন তালিকায় রয়েছে ৫টি চ্যাম্পিয়নস লিগসহ মোট ২৫টি শিরোপা, এবং ৫৪৬টি ম্যাচ খেলার অভিজ্ঞতা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
আইচি-নাগোয়া এশিয়ান গেমসকে ঘিরে খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার ক্রীড়াবিদদের পাশাপাশি জাপানের স্থানীয় বাসিন্দারাও আয়োজকদের তৈরি আবাসন নিয়ে প্রশ্ন তুলেছেন।
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ করে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়াতে দুটি নতুন ফুটবল মাঠ নির্মাণ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় নির্মিত মাঠ দুটির নাম দেওয়া হয়েছে ‘ফিফা অ্যারেনা’।
ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাতে ফিফার অভিনব উদ্যোগ
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। ফলে ২০২৩ সালের ওই অভিযোগের ঘটনায় হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হাকিমি
আরও পড়ুন
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
আর্জেন্টিনার ৩ প্রীতি ম্যাচকে ‘টপ লেভেল’ স্বীকৃতি দিলো ফিফা
ফিফাকে ২৬ হাজার কোটি টাকা দেওয়ার চিঠি, বাংলাদেশ পাচ্ছে কত
রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা