ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

একাই ৯ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ব্রাজিলের লরা কার্দোসো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম
ছবি: সংগৃহীত

ব্রাজিলের ২১ বছর বয়সী নারী ক্রিকেটার লরা কার্দোসো এখন আন্তর্জাতিক ক্রিকেটের নতুন আলোচিত নাম। আফ্রিকার বতসোয়ানায় চলা কালাহারি নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে তিনি একাই ৯ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন।

কার্দোসো মাত্র ৩ ওভার বল করে ৪ রান খরচে এই রেকর্ড করেছেন। তার বোলিং তোপে লেসোথো মাত্র ১৩ রানে অলআউট হয়ে যায়। ব্রাজিল আগে ব্যাটিংয়ে ২০২ রান করে, আর এই জয়ের ফলে ব্রাজিলের জয় হয়েছে ১৮৯ রানের বিশাল ব্যবধানে।

এই কীর্তি এখন পর্যন্ত নারী-পুরুষ যেকোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের সেরা বোলিং রেকর্ড। এর আগে ভুটানের পুরুষ দলের সোনাম ইয়েশেই ২০২৫ সালের ডিসেম্বর মাসে মিয়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন। মাত্র চার মাসের ব্যবধানে কার্দোসো সেই রেকর্ড ভেঙে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।

লেসোথোর প্রথম নয় ব্যাটারই কার্দোসোর শিকার হন। ইনিংসের সপ্তম ওভারে শেষ উইকেটটি নেন মারিয়ানে আর্তুর। যদি ওই ওভারটি শেষ হওয়ার আগেই শেষ উইকেট জুটি ভাঙত, তবে পরের ওভারে কার্দোসোর হাতে ১০ উইকেট নেওয়ার সম্ভাবনাও ছিল।

আরও পড়ুন

ক্রিকেট বিশ্ব এখন লরা কার্দোসোর এই অসাধারণ কীর্তি নিয়ে মুখর। ২১ বছর বয়সে এই রেকর্ড গড়ে তিনি ভবিষ্যতের জন্য নতুন স্ট্যান্ডার্ড স্থাপন করেছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য জানালেন জামাল ভূঁইয়া
অবশেষে জাকার্তায় আজ পর্দা উঠতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। মালয়েশিয়া ম্যাচ দিয়ে আগামীকাল নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ দল। এর আগে নিজেদের লক্ষ্য কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে জামাল বলেন, অবশ্যই এই টুর্নামেন্টে ভালো করতে এবং ভালো পারফর্ম করতে আমাদের প্রত্যাশা আছে। জাকার্তায় বড় দর্শকের সামনে খেলার জন্য আমরা সত্যিই মুখিয়ে আছি। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৮১তম স্থানে রয়েছে বাংলাদেশ। শক্তিমত্তার বিচারে গ্রুপের বাকি তিন দলই এগিয়ে। ইন্দোনেশিয়া ১১৮তম, মালয়েশিয়া ১৩৬তম এবং সিঙ্গাপুর ১৪৮তম স্থানে রয়েছে। গ্রুপে বাংলাদেশের অবস্থানের বাস্তবতা ভালোভাবেই জানেন জামাল। তবে র‍্যাঙ্কিংয়ের ব্যবধানকে বাধা হিসেবে দেখছেন না এই মিডফিল্ডার।  তিনি বলেন, আমরা জানি, গ্রুপে আমরাই সবচেয়ে নিচের র‍্যাঙ্কিংয়ের দল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের পর আমাদের অবস্থান। কিন্তু আমাদের নিজেদের প্রত্যাশা আছে, দেশেরও প্রত্যাশা আছে। আমরা তিন বা চার পয়েন্ট পাওয়ার লক্ষ্য ঠিক করেছি। আর ফুটবলে এরপর কী হয়, তা তো কখনোই বলা যায় না। আসিয়ান কাপে ভালো করার পাশাপাশি জামালের স্বপ্ন, বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে। সদ্যই যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপের ম্যাচ দেখে ফেরা জামাল দেশের ফুটবল উন্মাদনা নিয়ে ফিফাকে বলেন, বিশ্বকাপের সময় বাংলাদেশে যে কী উন্মাদনা হয়, তা আপনি কল্পনাও করতে পারবেন না। ঢাকার প্রতিটি ভবনে বিভিন্ন দলের পতাকা ওড়ে, বড় পর্দায় ২০-৩০ হাজার মানুষ একসঙ্গে খেলা দেখে। একবার ভাবুন তো, আমরা যদি সত্যিই বিশ্বকাপে খেলতে পারি... সেই উন্মাদনার মাত্রাটা কোথায় গিয়ে ঠেকবে! ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে খেলবে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আরটিভি/এসআর  
আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য জানালেন জামাল ভূঁইয়া
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
ধর্ষণের দুটি অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে আগামী ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
আইচি-নাগোয়া এশিয়ান গেমসকে ঘিরে খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার ক্রীড়াবিদদের পাশাপাশি জাপানের স্থানীয় বাসিন্দারাও আয়োজকদের তৈরি আবাসন নিয়ে প্রশ্ন তুলেছেন।
এশিয়ান গেমসের আবাসন নিয়ে এবার স্থানীয়দের ক্ষোভ
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ করে দিতে আবারও মাঠে গড়াচ্ছে ‘মেসি কাপ’। ইন্টার মায়ামির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশ নেবে ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। গত আসরে অংশ নিয়েছিল আটটি দল।
নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা জানালেন মেসি
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আইপিএলে ম্যাচ ফিক্সিং এবং জুয়াড়িদের কাছে দলের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে রঞ্জি ট্রফির এক ক্রিকেটারের বিরুদ্ধে। নাগাল্যান্ডের হয়ে খেলা রাচিত ভাটিয়া দাবি করেছেন, ২০২৫ সালের আইপিএলে তিনি পাঁচটি ম্যাচ ফিক্সিং করেছিলেন।
আইপিএলে ম‍্যাচ ফিক্সিংয়ের কথা নিজেই ফাঁস করলেন এক ক্রিকেটার
আরও পড়ুন
হেলিকপ্টার দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোকে কাতর নেইমার
তুচ্ছ বাকবিতণ্ডার জেরে গুলিতে নিহত ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার
২০৩০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ায় ব্রাজিলের প্রস্তুতি শুরু
বিশ্বকাপের পর প্রথমবার ব্রাজিলের দল ঘোষণা, চমক ৮ নতুন মুখ