ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রিয়ালের মার্চ মাসের সেরা খেলোয়াড় ভিনিসিউস জুনিয়র

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মার্চ মাসে ভিনিসিউস জুনিয়রকে সেরা খেলোয়াড় নির্বাচিত করেছে রিয়াল মাদ্রিদ। পুরো মাসজুড়ে ধারাবাহিক নৈপুণ্যে দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গত মার্চে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে মাঠে নেমে চার গোল ও একটি অ্যাসিস্ট করেছেন ভিনিসিউস। তার গতি, ড্রিবলিং এবং আক্রমণভাগে কার্যকর উপস্থিতি রিয়ালের খেলায় এনে দেয় বাড়তি ধার।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সেরা আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ ছন্দে ছিলেন তিনি। দুই ম্যাচে করেছেন দুই গোল এবং একটি অ্যাসিস্ট। অন্যদিকে লা লিগায় চার ম্যাচে যোগ করেন আরও দুটি গোল। গুরুত্বপূর্ণ মুহূর্তে তার অবদান রিয়ালের জয়ে রেখেছে বড় প্রভাব।

পুরস্কার গ্রহণের পর রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে ভিনিসিউস বলেন, সমর্থকদের ধন্যবাদ আমাকে ভোট দেওয়ার জন্য। আমি খুবই খুশি। আশা করি সামনে আরও এমন পুরস্কার জিততে পারব এবং গোল করে দলকে এগিয়ে নিতে পারব।

সামনের বড় চ্যালেঞ্জ নিয়েও আশাবাদী এই ফরোয়ার্ড। তিনি বলেন, বায়ার্নের বিপক্ষে জিতে পরের রাউন্ডে যেতে চাই আমরা।

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে ভিনিসিউসের ধারাবাহিক পারফরম্যান্স কার্লো আনচেলত্তির কোচিং স্টাফ ও দলের জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে। এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বায়ার্ন মিউনিখর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে দলকে ঘুরে দাঁড়াতে সহায়তা করা।

আরও পড়ুন

প্রথম লেগে নিজেদের মাঠে বায়ার্নের কাছে ২-১ ব্যবধানে হেরে পিছিয়ে আছে রিয়াল। ফলে দ্বিতীয় লেগে দলকে সেমিফাইনালের পথে এগিয়ে নিতে ভিনিসিউসের দিকেই তাকিয়ে থাকবে মাদ্রিদ সমর্থকরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
শুরুতে পিছিয়ে পড়ে শঙ্কায় পড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারাইকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল ঘোষণা
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
আরও পড়ুন
তিন মাসেই ভাঙল ভিনিসিয়ুসের ‘সেকেন্ড ইনিংস’
ভিনিসিয়ুসের লাল কার্ডের রাতে রিয়ালকে জয় উপহার দিলেন দিওমান্দে
এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন এমবাপে
এশিয়ান গেমসের ফাইনালসহ টিভিতে আজকের খেলা