ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বোর্নমাউথের বিপক্ষে হেরে শিরোপার লড়াইয়ে বড় ধাক্কা আর্সেনালের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পিএম
ছবি: সংগৃহীত

চলতি মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল আর্সেনাল। শিরোপা দৌড়ে সবার থেকে এগিয়ে থাকলেও সম্প্রতি নিজেদের সেরাটা দিতে পারছে না গানাররা। সবশেষ ঘরের মাঠে এফসি বোর্নমাউথের কাছে ২-১ গোলে হেরেছে আর্সেনাল।

শনিবার (৪ এপ্রিল) ম্যাচের ১৭তম মিনিটে সৌভাগ‍্যের গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। অরক্ষিত ডিফেন্ডার আন্দ্রিয়াঁ ত্রুফেরের ক্রস উইলিয়াম সালিবার পায়ে লেগে দূরের পোস্টে যায়। সেখানে অনেকটা লাফিয়ে জাল খুঁজে নেন জুনিয়র ক্রুপি।

মাত্র চতুর্থ টিনএজার হিসেবে প্রিমিয়ার লিগে অভিষেক মৌসুমে ১০ বা এর বেশি গোল করলেন তিনি। ৩৫তম মিনিটে সফল স্পট কিকে ব‍্যবধান কমান ইয়োকেরেশ। ঠিক দিকে ডাইভ দিলেও গতির জন‍্য পেরে ওঠেননি বোর্নমাউথ গোলরক্ষক।

আরও পড়ুন

ডি বক্সে রায়ান ক্রিস্টির হ‍্যান্ডবলে পেনাল্টি পেয়েছিল আর্সেনাল। দ্বিতীয়ার্ধে ৬৫তম মিনিটে জালে বল পাঠান ইয়োকেরেশ। তবে তিনিই অফসাইডে থাকায় মেলেনি গোল।

৭৪তম মিনিটে ফের এগিয়ে যায় বোর্নমাউথ। ডি বক্সের বাইরে বল পেয়ে একটু সামনে এগিয়ে গতিময় শটে জাল খুঁজে নেন অ‍্যালেক্স স্কট। তেমন কিছু করার ছিল না আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়ার।

গোলের জন‍্য মরিয়া আর্সেনাল শেষ দিকে কিছু সুযোগ তৈরি করে। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি তারা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বিপজ্জনক জায়গা থেকে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি ইয়োকেরেশ। পরের মিনিটে তার শট থাকেনি লক্ষ‍্যে।

এতে হার নিতে মাঠ ছাড়ে আর্সেনাল। ফলে শিরোপা লড়াই বড় ধাক্কা খেল তারা। ৩২ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষেই তারা। তবে এই হার ম্যানসিটিকে চ্যাম্পিয়ন হওয়ার বড় সুযোগ করে দিল। দুই ম্যাচ কম খেলে মাত্র ৯ পয়েন্ট পেছনে থেকে গানারদের ঘাড়ে নিশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
আর্সেনালকে বড় ধাক্কা দিলো ব্রাইটন
মার্টিনেল্লিকে দলে ভেড়াতে যত খরচ হলো আল হিলালের
৩-০ থেকে ৪-৩, রুদ্ধশ্বাস ম্যাচে চেলসির বাজিমাত
জাপানি ফুটবলারদের পেছনে ছুটছে ইংলিশ ক্লাবগুলো, নেপথ্যে যে কারণ