ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

উইজডেনে বর্ষসেরা স্টার্ক-দীপ্তি, ভারতের আধিপত্য

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

‘ক্রিকেটের বাইবেল’খ্যাত উইজডেন ক্রিকেটার্স’ অ্যালামনাকের ১৬৩তম সংস্করণ প্রকাশিত হচ্ছে বুধবার (১৫ এপ্রিল)। এর আগের দিন মঙ্গলবার (১৪ এপ্রিল) ঘোষণা করা হয়েছে বছরের সেরা ক্রিকেটারদের নাম।

২০২৫ সালের অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিতে লিডিং মেন’স ক্রিকেটার হয়েছেন মিচেল স্টার্ক। অন্যদিকে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে লিডিং উইমেন’স প্লেয়ার নির্বাচিত হয়েছেন দীপ্তি শর্মা।

স্টার্ক গত বর্ষপঞ্জিকায় ১১ টেস্টে ১৭.৩২ গড়ে ৫৫ উইকেট শিকার করেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ইনিংসে ৯ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন তিনি। দুর্দান্ত সেই ফর্ম ধরে রেখে অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টে নেন ১৭ উইকেট। পুরো সিরিজে ১৯.৯৩ গড়ে ৩১ উইকেট নিয়ে দলের সাফল্যে বড় অবদান রাখেন এই বাঁহাতি পেসার।

অন্যদিকে ২৮ বছর বয়সী দীপ্তি শর্মা ছিলেন বিশ্বকাপ জয়ের নায়ক। আইসিসি মহিলা ক্রিকেট বিশকাপের ফাইনালে নাভি মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত ৫২ রানে জয় পায়। টুর্নামেন্টজুড়ে দীপ্তি ৩০.৭১ গড়ে ২১৫ রান করার পাশাপাশি ২০.৪০ গড়ে নেন ২২ উইকেট। ফাইনালে ৫৮ রানের ইনিংসের পর বল হাতে ৩৯ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন তিনি।

এবারের অ্যালামনাকে ভারতীয় পুরুষ ক্রিকেটারদের দাপট দেখা গেছে। উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে আছেন শুবমান গিল, রবীন্দ্র জাদেজা, ঋশাভ পান্ত ও মোহাম্মদ সিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে ২-২ ড্র হওয়া টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তারা এই সম্মান পেয়েছেন।

ভারতের অধিনায়ক শুবমান গিল উইজডেন ট্রফি জিতে চতুর্থবারের মতো এই কৃতিত্ব অর্জন করেন। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে তার ৪৩০ রানের ম্যাচজয়ী ইনিংস বছরের সেরা ব্যক্তিগত পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয়েছে।

আরও পড়ুন

এছাড়া, অভিষেক শর্মা হয়েছেন লিডিং টি-টোয়েন্টি প্লেয়ার। এক বর্ষপঞ্জিকায় হাজারের বেশি রান করার পাশাপাশি তার স্ট্রাইক রেট ছিল নজরকাড়া। অন্যদিকে ইংল্যান্ডের সাবেক ওপেনার হাসিব হামিদ বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় স্থান পেয়ে একমাত্র ইংলিশ প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
দীর্ঘ আট বছর পর আবারও দেশজুড়ে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সফল সমাপ্তি হয়েছে। ২৫ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন উদীয়মান বোলার।
রবি বোলার হান্টে সেরা ২১ প্রতিভা, বিশেষ সম্মাননা পেল দুই খুদে স্পিনার
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার মতো বাঁ পায়ের অসাধারণ দক্ষতা নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
যে কারণে মেসির বাম পা চান হ্যারি কেইন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হলো তার ১৪ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরা পণ্য ঘোষণা
বর্ষসেরা গোলকিপারের মনোনয়ন পেলেন সেই ভোজিনিয়া
বর্ষসেরার মনোনয়ন পেল পাঁচ ক্লাব, নেই রিয়াল মাদ্রিদ