ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নিউজিল্যান্ডকে আড়াইশ’র মধ্যে আটকালো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পিএম
নিউজিল্যান্ডকে আড়াইশ’র মধ্যে আটকালো বাংলাদেশ। ছবি: এএফপি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের বিপক্ষে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে সফরকারীরা।

শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতে দেখে শুনেই এগোচ্ছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার। তবে সুবিধা করতে পারেননি নিক কেলি। সপ্তম ওভারের তৃতীয় বলে এই কিউই ব্যাটারের স্ট্যাম্প ভেঙে দেন শরিফুল।

এরপর দলের হাল ধরেন ওপেনার হেনরি নিকোলস ও উইল ইয়ং। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে সফরকারীরা। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৬৪ বলে ৫০ রানের জুটি গড়ে এই দুই ব্যাটার।

তবে ইনিংস বড় করতে পারেননি ইয়ং। ৪২ বলে ৩০ রান করে রিশাদ হোসেনের বলে ক্যাচ আউট হন এই কিউই ব্যাটার। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ৬৫ বলে ফিফটি তুলে নেন নিকোলস।

এদিন তিনে ব্যাট করতে নেমে আলো ছড়াতে পারেননি অধিনায়ক টম লাথাম। ১৫ বলে ১৪ রান করে মিরাজের বলে বোল্ড আউট হন তিনি। এরপর নিজেকে সামলাতে পারেননি হেনরি নিকোলস। ৮৩ বলে ৬৮ রান করে রিশাদের দ্বিতীয় শিকার হন তিনি।

আরও পড়ুন

এরপর মোহাম্মদ আব্বাস (১৪) ও জোশ ক্লার্কসন ৮ রানে আউট হলে কিছুটা চাপে পড়ে সফরকারীরা। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ডিন ফক্সক্রফট। ৫২ বলে ফিফটি তুলে নেন তিনি। কিন্তু ৪৭তম ওভারের তৃতীয় বলে নাহিদ রানার দুর্দান্ত ইয়োর্কারে পরাস্থ হন তিনি।

৫৮ বলে ৫৯ রান করেন এই ব্যাটার। তাকে সঙ্গ দেন নাথান স্মিথ। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রানের লড়াকু পুঁজি পেয়েছে নিউজিল্যান্ড।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। এ ছাড়াও একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল