ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

দ্বিতীয় ম্যাচের আগে বড় সুখবর পেলেন শারমিন-মারুফারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পিএম
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: বিসিবি

ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচে নামবে টাইগ্রেসরা। এর আগে বড় সুখবর পেয়েছেন শারমিন আক্তার ও সোবহানা মোস্তারিরা।

নারীদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে শারমিন-সোবহানার। এছাড়া বোলারদের তালিকায় উন্নতি হয়েছে পেসার মারুফা আক্তারের।

মঙ্গলবার (২১ এপ্রিল) নারীদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আরও পড়ুন

গতকাল রাজশাহীতে প্রথম ম্যাচে ৩ উইকেটে জয় পায় বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন শারমিন আক্তার। ১৩টি চারে ১২৭ বলে ৮৬ রান করেন শারমিন।

যার ফলে র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ৫৮২ রেটিং নিয়ে ২২তম স্থানে উঠেছেন তিনি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে আছেন শারমিন।
এদিকে আট ধাপ উন্নতি হয়েছে সোবাহানার। ৪৪৯ রেটিং নিয়ে ৫০তম স্থানে আছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৬টি চারে ৫৬ বলে ৪১ রান করে আহত অবসর নেন সোবাহানা।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৮ ওভারে ২৪ রানে ১ উইকেট নেন মারুফা। ৯ ধাপ উন্নতিতে ৪৪তম স্থানে উঠেছেন এই ডান-হাতি পেসার। মারুফার রেটিং ৩৯৬।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে আরও উন্নতি হয়েছে নাহিদা আক্তার ও রাবেয়া খানের। এক ধাপ করে এগিয়ে নাহিদা ১৩ এবং রাবেয়া ২০তম স্থানে উঠেছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে নাহিদা ৩৮ রানে ২ এবং রাবেয়া ৩১ রানে ১ উইকেট শিকার করেন। বাংলাদেশের বোলারদের সবার উপরে আছেন নাহিদা। নারীদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় ৭৯০ রেটিং নিয়ে শীর্ষে আছেন ভারতের স্মৃতি মান্ধানা।

বোলারদের তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং। তার রেটিং ৭৫৩। ৪৯৭ রেটিং নিয়ে অলরাউন্ডারদের তালিকায় সবার উপরে আছেন আরেক অস্ট্রেলিয়ান অ্যাশলি গার্ডনার।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট। পরিস্থিতি বিবেচনায় জয়ের পাল্লা ভারী ছিল টাইগারদের দিকেই। বিরতি দিয়ে উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
তৃণমূল পর্যায়ের ক্রিকেট পুনরুজ্জীবিত করা এবং বাংলাদেশের খেলোয়াড় তৈরীর পাইপলাইন পুনর্গঠনের লক্ষ্যে দেশব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ও ১০টি আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। নিবন্ধন শুরুর মাত্র ১২ দিনেই ১৪২টি দেশ থেকে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। টিকিটের জন্য নিবন্ধনের শেষ সময় ২১ নভেম্বর।
বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
অচিরেই নারী ফুটবল বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হতে যাচ্ছে। তার দৃশ্যমান প্রমানও অনেকাংশেই পাওয়া গেছে। কিন্তু অনেক পেশাদার খেলোয়াড় এখনো কম বেতন পাচ্ছেন, অনিশ্চিত চুক্তিতে কাজ করছেন এবং বাড়তি মানসিক চাপের মুখোমুখি হচ্ছেন।
বিলিয়ন ডলারের উত্থানেও পিছিয়ে নারী ফুটবলাররা
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আবুধাবি টেস্টে বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের টার্গেট ব্যাট করছে আফগানিস্তান। হার এড়ানোর (পঞ্চম) দিনে ব্যাট করতে নেমে আরও বিপদে পড়েছে তারা। বলে আঘাতে আহত হয়ে মাঠ ছেড়েছেন হাশমতউল্লাহ শহীদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চম দিনের খেলার তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে সেদিকুল্লাহ আতাল সিঙ্গেল নেন। দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহর পায়ের প্যাডে। এতেই খোঁড়াতে থাকেন ২০ রান করা হাশমতউল্লাহ। মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ক্রিজে নতুন ব্যাটার ইকরাম আলীখিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট।  আরটিভি/এসআর
বলের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
আরও পড়ুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল