ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কাকে ১৬৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০২:০৭ পিএম
ছবি: সংগৃহীত

রাজশাহীতে অনুষ্ঠিত নারী ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সামনে ১৬৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। তবে সহজ ম্যাচকে কঠিন করে তোলার ধারাবাহিকতা এ ম্যাচেও দেখা গেছে স্বাগতিকদের ব্যাটিংয়ে।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ৪ রানে হারায় দুই উইকেট। মালকি মাদারা তার প্রথম দুই ওভারেই জুয়াইরিয়া ফেরদৌস ও শারমিন আক্তারকে ফেরান। আগের ম্যাচে ৮৬ রান করা শারমিন এদিন ৬ বল খেলে শূন্য রানে আউট হন।

এরপর শারমিন সুলতানার সঙ্গে অধিনায়ক নিগার সুলতানার ৪৫ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। তবে শারমিন সুলতানা বিদায় নিলে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

১১১ রানে ৬ উইকেট হারানোর পর দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন নিগার সুলতানা ও নাহিদা আক্তার। তাদের ৩৩ রানের জুটি ভাঙে নিগারের বিদায়ে। ইনিংসের হাল ধরে রেখে নবম ওয়ানডে ফিফটি তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। ১০১ বল মোকাবিলা করে ৪টি চারে ৫৮ রান করেন তিনি।

আরও পড়ুন

নাহিদা আক্তার ২০, রাবেয়া খান ১৫, রিতু মনি ১৭ ও স্বর্ণা আক্তার ১৬ রান করে দলকে দেড়শ পার করতে সহায়তা করেন।
শেষ পর্যন্ত ৪৫.৫ ওভারে ১৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ। শ্রীলঙ্কার পক্ষে চামারি আতাপাত্তু সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া মালকি মাদারা, নিমাশা মিপাগে ও ইনোকা রানাভিরা দুটি করে উইকেট শিকার করেন।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে এখন শ্রীলঙ্কাকে আটকে দিয়ে সিরিজ জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল করার চ্যালেঞ্জ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
পোর্টসমাউথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ফলে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শনিবার ব্রিস্টল সিটির বিপক্ষে শেফিল্ড ইউনাইটেডের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
কত ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন হামজা চৌধুরী?
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৬তম আসরের জন্য বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গত মৌসুমে অভিষেকেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পর এবারও হোবার্টের জার্সিতে দেখা যাবে তাকে।
বিগ ব্যাশে আবারও দল পেলেন রিশাদ হোসেন
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। আসন্ন বিরতিতে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ঘরের মাঠে এই জয়ে টানা তৃতীয়বারের মতো প্লে-অফ নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
আরও পড়ুন
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
নদী-খাল দখল বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
রাবিতে ঢুকে শিক্ষার্থীর মোবাইল টান দিয়ে নিয়ে গেল ছিনতাইকারী
ক্যাম্পাসে সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন