ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে আর্জেন্টাইন ফুটবলার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০৮ এএম
নিকো পাজ। ছবি: সংগৃহীত

ইতালির সিরি আ লিগে জেনোয়ার বিপক্ষে ম্যাচে মাথায় আঘাত পাওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে কোমোর আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজকে। তবে প্রাথমিক পরীক্ষায় গুরুতর কিছু ধরা না পড়ায় স্বস্তির খবর দিয়েছে ক্লাবটি। তথ্য গোল ডটকমের।

রোববার (২৬ এপ্রিল) স্টাদিও লুইজি ফেরারিসে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে জেনোয়ার ডিফেন্ডার আলেসান্দ্রো মারকানদাল্লির সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান ২১ বছর বয়সী এই মিডফিল্ডার। আঘাতের পর এক চোখে দেখতে সমস্যা হওয়ায় দ্রুত তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

কোমোর কোচ সেস্ক ফাব্রেগাস পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিরতির সময় তাকে বদলি করে মাঠে নামান ম্যাক্সেন্স কাকেরে। পরে পাজকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে বিস্তারিত পরীক্ষা করা হয়।

ম্যাচ শেষে ফাব্রেগাস বলেন, নিকো এখন ভালো আছে, তার পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। সে ঠিকমতো দেখতে পারছিল না, তাই আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। তিনি আরও যোগ করেন, দলের জন্য খেলোয়াড়দের সুস্থতা সবার আগে।

পরে স্কাই স্পোর্ট ইতালিয়া জানায়, সব পরীক্ষার ফল স্বাভাবিক আসায় পাজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি দলের সঙ্গে ফিরেছেন।

আরও পড়ুন

চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা পাজ সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে ১৩টি গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন। এদিকে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তার ওপর নজর রাখছে এবং আগামী গ্রীষ্মে ৯ মিলিয়ন ইউরোর বাই-ব্যাক ক্লজ ব্যবহার করতে পারে বলে জানা গেছে।

বর্তমানে কনকাশন প্রোটোকল মেনে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন এই তরুণ মিডফিল্ডার।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
কোপা ট্রফির ভোটের ফল প্রকাশের পর আলোচনায় উঠে এসেছেন বায়ার লেভারকুসেনের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম মাজা। বর্ষসেরা তরুণ ফুটবলারের স্বীকৃতির জন্য তাকে ভোট দিয়েছেন কেবল একজনই।
একমাত্র মেসির ভোট পেয়ে যা বললেন মাজা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে উজবেকিস্তানের ক্লাব পাখতাকরের বিপক্ষে মাঠে নামার আগে বড় খবর দিল সৌদি ক্লাব আল-নাসর। তাসখন্দ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেন নেই রোনালদো, জানাল আল-নাসর
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
একটি হার ও একটি ড্রয়ের পর জয়ে ফেরার ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ইন্টার মায়ামি। দুর্দান্ত এক অ্যাসিস্টের পর নিজেই করেন চোখধাঁধানো গোল। আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল, জয়ে ফিরল মায়ামি
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
সপ্তাহজুড়ে সমালোচনার মুখে থাকা কিলিয়ান এমবাপ্পে মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন। তার পেনাল্টি থেকে করা গোলের পাশাপাশি জুড বেলিংহামের গোলে রেসিং সান্তান্দারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এমবাপ্পে ও বেলিংহামের গোলে রিয়ালের সহজ জয়
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন এমিলিয়ানো মার্তিনেজ
আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন, মেসির সিদ্ধান্ত চূড়ান্ত
যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা
রামেক হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান