ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

এস্তেভাওকে পেতে ছক কষছে পিএসজি, কঠিন শর্ত চেলসির

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পিএম
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এস্তেভাও উইলিয়ান। ছবি: সংগৃহীত

গত দুই মৌসুমে দুর্দান্ত ফুটবল খেলে চ্যাম্পিয়নস লিগের জোড়া শিরোপা ঘরে তুলেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে চলতি মৌসুমে আক্রমণ বিভাগে বেশিকিছু দুর্বলতা দেখা দিয়েছে তাদের। তাই জানুয়ারির দলবদলে চেলসির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এস্তেভাও উইলিয়ানকে দলে আনতে ছক কষছে ফরাসি ক্লাবটি।

১৯ বছর বয়সী উদীয়মান তারকাকে পিএসজিতে নিয়ে আসতে মূল ভূমিকা রাখছেন স্বয়ং কোচ লুইস এনরিকে। পুরোপুরি না পেলেও এস্তেভাওকে ধারে (লোন) দলে নিতে চান তিনি।

সামনে রয়েছে দীর্ঘ ও কঠিন মৌসুম। তার ওপর খাভিচা কভারাৎসখেলিয়া ও উসমান দেম্বেলের মতো গুরুত্বপূর্ণ তারকাদের চোটে পড়ার কারণে এনরিকের হাতে ফরোয়ার্ড অপশন একপ্রকার শেষ বললেই চলে।

চলতি মৌসুমে বড় কিছু করার লক্ষ্য নিয়ে এগোনো পিএসজি কোনোভাবেই ঝুঁকিতে থাকতে চায় না। তাই জানুয়ারিতেই আক্রমণভাগ শক্তিশালী করার জন্য মরিয়া হয়ে উঠেছে ক্লাবটি।

মধ্যবর্তী এই দলবদলে চেলসির রত্ন খ্যাত ব্রাজিলিয়ান তরুণ এস্তেভাওকেই সবচেয়ে কার্যকর লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে পিএসজি। ২০২৫ সালের জুলাইয়ে পালমেইরাস থেকে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেওয়ার পর থেকেই প্রথম একাদশে নিয়মিত জায়গা করতে লড়াই করছেন এই তরুণ ফরোয়ার্ড। এমনকি প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত কোনো ম্যাচে শুরু থেকে (স্টার্টার হিসেবে) খেলার সুযোগ পাননি তিনি।

ফরাসি ক্রীড়ামাধ্যম ফুট০১-এর মতে, লুইস এনরিকে এই তরুণের খেলার ধরনে ভীষণ মুগ্ধ। সবচেয়ে বড় বিষয় হলো, স্প্যানিশ এই কৌশলবিদ ও পিএসজির স্পোর্টিং অ্যাডভাইজর লুইস কাম্পোস দুজনেই এস্তেভাওকে নিয়ে আগ্রহী।

পিএসজির প্রভাবশালী এই দুই কর্তাব্যক্তির সম্মতিতেই সম্ভাব্য এই লোন চুক্তির সম্ভাবনা অনেক বেড়ে গেছে। ফ্রান্সে স্বল্পমেয়াদি এই সময়ের মধ্যে এস্তেভাওয়ের সেরাটা বের করে আনার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী এনরিকে। উভয় পক্ষের আগ্রহ থাকলেও, এই চুক্তির ব্যাপারে কিছু কঠোর শর্ত জুড়ে দিয়েছে চেলসি।

স্পোর্টস পোর্টাল টিমটক-এর প্রতিবেদন অনুযায়ী, দুই ক্লাবের মধ্যে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। তবে ব্রাজিলের তরুণ উইঙ্গারের চুক্তি, বেতন এবং মাঠে খেলার সময় নিয়ে সুনির্দিষ্ট কিছু বাধ্যবাধকতা চেয়েছে লন্ডনের দলটি।

চেলসি তাকে কেবল শর্তহীন লোন (সোজা ধারে) দিতে চায়, কারণ তারা বিশ্বাস করে যে স্ট্যামফোর্ড ব্রিজে এই ব্রাজিলিয়ানের দীর্ঘমেয়াদি ও উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। এছাড়া পিএসজিকে খেলোয়াড়ের পুরো বেতন বহন করার দাবি জানিয়েছে তারা।

সেই সঙ্গে এস্তেভাও যেন প্যারিসে গিয়েও বেঞ্চে বসে না থাকেন, সে জন্য তিনি নির্দিষ্ট সংখ্যক মিনিট না খেললে পিএসজির ওপর আর্থিক জরিমানা আরোপের মতো কড়া ধারাও যুক্ত করতে চাইছে চেলসি।

শর্তগুলো নিয়ে এখনো দরকষাকষি চলছে, তবে চেলসি মূলত এই শীতেই এস্তেভাওকে প্যারিসে পাঠানোর ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানা গেছে। চুক্তিটি চূড়ান্ত হলে উভয় দলের জন্যই লাভজনক হবে। এস্তেভাও পাবেন সর্বোচ্চ স্তরে খেলার অভিজ্ঞতা, আর পিএসজিও শিরোপা লড়াইয়ের জন্য দলের গভীরতা বাড়িয়ে নিতে পারবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিঙ্গাপুরকে উড়িয়ে ব্রাজিলের গোল উৎসব, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক
বছরের শেষ ম্যাচে গোল উৎসবে মেতে উঠল ব্রাজিল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সিঙ্গাপুরকে রীতিমতো উড়িয়ে দিয়ে ৭-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সিঙ্গাপুরকে উড়িয়ে ব্রাজিলের গোল উৎসব, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে তার সম্পর্ক যে এখানেই শেষ হচ্ছে না, সেই ইঙ্গিতই দিলেন দলটির কোচ লিওনেল স্কালোনি।
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র ২০ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি সাও পাওলোতে নেইমারের একটি ব্যক্তিগত পার্টিকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়।
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই
১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই। ৯৪ বছর বয়সে রোববার (১৫ নভেম্বর) মারা গেছেন ব্রাজিলের সাবেক এই মিডফিল্ডার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই
আরও পড়ুন
হাকিমির হ্যাটট্রিকে লেভ হাভরকে উড়িয়ে দিল পিএসজি
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
চেলসিকে টাইব্রেকারে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টারে লিভারপুল
ক্লাব সেরার মুকুট বার্সেলোনা-পিএসজির