ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

স্থানীয় প্রতিভার বিকাশে যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে ফিফা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১১:২৭ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা স্থানীয় প্রতিভাদের বিকাশে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে। নতুন এই পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি পেশাদার ক্লাবকে তাদের মূল একাদশে অন্তত একজন স্থানীয় বা ক্লাবের নিজস্ব প্রশিক্ষিত খেলোয়াড়কে খেলানো বাধ্যতামূলক হতে পারে।

সাধারণত বড় ক্লাবগুলো নামী বা বিদেশি খেলোয়াড় কেনায় বেশি মনোযোগী থাকে। ফলে ক্লাবের নিজস্ব একাডেমির তরুণ খেলোয়াড়রা মূল দলে সুযোগ পায় না। এই ব্যবধান ঘুচিয়ে অনূর্ধ্ব-২০ বা অনূর্ধ্ব-২১ ক্যাটাগরির তরুণদের মূল ধারার ফুটবলে নিয়মিত করতে চায় ফিফা।

আরও পড়ুন

ফিফার প্রস্তাব অনুযায়ী, শুধু স্কোয়াডে নাম রাখলেই হবে না, ম্যাচের পুরো সময় অন্তত একজন স্থানীয় খেলোয়াড়কে খেলার মাঠে উপস্থিত থাকতে হবে। বর্তমানে উয়েফা বা অন্যান্য প্রতিযোগিতায় স্কোয়াড তালিকায় নির্দিষ্ট কোটা থাকলেও মূল একাদশে খেলার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। ফিফার এই নতুন নিয়ম বর্তমানের চেয়ে অনেক বেশি কঠোর হবে বলে ধারণা করা হচ্ছে।

চ্যাম্পিয়ন্স লিগে ২৫ জনের দলে অন্তত ৮ জন ‘স্থানীয়ভাবে প্রশিক্ষিত খেলোয়াড়’ থাকা আবশ্যক। তবে তারা মূল একাদশে খেলবেন কি না, তা কোচের মর্জির ওপর নির্ভর করে। মূল একাদশে সার্বক্ষণিক একজন স্থানীয় তরুণ খেলোয়াড় রাখা বাধ্যতামূলক করা।

উয়েফার মানদণ্ড অনুযায়ী, ১৫ থেকে ২১ বছর বয়সের মধ্যে কোনো খেলোয়াড় যদি একই দেশে বা ক্লাবে অন্তত তিনটি পূর্ণ মৌসুম কাটায়, তবেই তাকে ‘স্থানীয়ভাবে প্রশিক্ষিত খেলোয়াড়’ হিসেবে গণ্য করা হয়। ফিফার এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্বজুড়ে ক্লাব ফুটবলের কৌশলে বড় ধরনের পরিবর্তন আসবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের লড়াকু মানসিকতার আরেকটি দৃষ্টান্ত দেখা গেল রোমের অলিম্পিক স্টেডিয়ামে।
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রোমাকে উড়িয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
জাতীয় স্টেডিয়ামের মিডিয়া বক্সের পাশের ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামের ঝটিকা পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি। আমিনুল হক বলেন, ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যে কোনও ফুটবল আসরেই মিডিয়া বক্সের পাশাপাশি ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকরা ব্যবহার করতে পারবেন। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ দিয়েই তা কার্যকর হবে। এমনিতে প্রেস বক্সে মাঝে পিলারের কারণে ৫০-৬০ জন বসে কাভার করতে পারে না।  তিনি বলেন, ওভারফ্লো জোনে বসে বাকি সাংবাদিকরা এখন থেকে ম্যাচ কাভার করবেন। ক্রীড়া সাংবাদিকরা হলো খেলার প্রাণ। তারা ম্যাচ কাভার করতে না পারলে কেমনে হবে? এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে এ বিষয়ে একটি চিঠি জারি করার নির্দেশও দেন তিনি। তার সিদ্ধান্ত ভবিষ্যতে বদলে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আপাতত নীতিগত সিদ্ধান্ত এটা। তবে আমি কথা দিচ্ছি, আমার এই সিদ্ধান্ত বদলে যাবে না। ক্রীড়া সাংবাদিকরা দুই জায়গাতে বসে খেলা কাভার করতে পারবেন। আরটিভি/এসআর  
সাংবাদিকদের নিয়ে বড় সিদ্ধান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর
রোমার বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের
উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও রোমা। এই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে রিয়াল কোচ হোসে মরিনহো। বুধবার (১৪ অক্টোবর) রোমার হোম গ্রাউন্ড ঐতিহাসিক অলিম্পিকো স্টেডিয়ামে রাত ১টায় ম্যাচটি শুরু হবে।  এই ম্যাচে আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও এনদ্রিকের উপস্থিতি রোমার ডিফেন্সের জন্য বড় পরীক্ষার কারণ হবে।  অন্যদিকে মধ্যমাঠে বেলিংহাম, ভালভার্দে ও কামাভিঙ্গাদের সমন্বয়ে দল তাদের শক্ত অবস্থান বজায় রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। এক নজরে রিয়াল মাদ্রিদ স্কোয়াড গোলরক্ষক: থিবো কোর্তোয়া, আন্দ্রি লুনিন ও সার্জিও মেস্ত্রে। ডিফেন্ডার: দিন হুইসেন, ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড, ইব্রাহিমা কোনাতে, মার্ক কুকুরেয়া, আলভারো কারেরাস, আন্তোনিও রুডিগার ও দেনজেল ডামফ্রিস। মিডফিল্ডার: জুড বেলিংহাম, এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদেরিকো ভালভার্দে, অউরেলিয়েন চুয়ামেনি, আরদা গুলের, বার্নার্দো সিলভা ও থিয়াগো। ফরওয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, কিলিয়ান এমবাপ্পে, সি. এসপি, ব্রাহিম দিয়াজ ও ইয়ান দিওমান্দে। আরটিভি/এসআর
রোমার বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের
লাল কার্ড পাওয়ায় অলিসেকে জরিমানা করতে যাচ্ছে বায়ার্ন!
চ্যাম্পিয়নস লিগে ভাইকিংয়ের বিপক্ষে ম্যাচে লাল কার্ড পেয়ে বায়ার্ন মিউনিখকে বিপাকে ফেলেছিলেন মাইকেল অলিসে। আর এই অপরাধে ফরাসি তারকাকে শাস্তি হিসেবে বড় ধরনের আর্থিক জরিমানা করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে জার্মান ক্লাবটি। মঙ্গলবার (১৩ অক্টোবর) চ্যাম্পিয়নস লিগে নরওয়ের ক্লাব ভাইকিংয়ের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন। ম্যাচের ৭৪তম মিনিটে প্রতিপক্ষ অধিনায়ক জ্লাতকো ত্রিপিচের মুখে বল ছুড়ে মারেন অলিসে।  এর কয়েক মুহূর্ত আগেই হলুদ কার্ড দেখেছিলেন তিনি। নতুন করে হলুদ কার্ড দেখানো হলে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচে একপর্যায়ে ০-২ গোলে পিছিয়ে পড়েছিল বায়ার্ন। হ্যারি কেইনের জোড়া গোল এবং লুইস দিয়াজের গোলে ৩-২ ব্যবধানে এগিয়েও যায় দলটি।  কিন্তু অলিসের লাল কার্ডের পর ১০ জনের বায়ার্ন শেষ মুহূর্তে গোল হজম করে বসে। ৯০তম মিনিটে সমতাসূচক গোল করে ভাইকিং। ফলে জয় হাতছাড়া হয় জার্মান জায়ান্টদের। অলিসের আচরণে বিরক্ত কোম্পানি ম্যাচ শেষে তার আচরণকে ‘ভীষণ বোকামি’ বলে উল্লেখ করেন। কোচের মতে, প্রতিপক্ষের খেলোয়াড় তার চেয়ে বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কেইনও বলেছেন, নিজের ভুলের দায় অলিসেকেই নিতে হবে এবং এ ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। ফরাসি উইঙ্গারের এই আচরণ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও সমালোচনা হয়েছে। স্পেনের মার্কা লিখেছে, সাধারণত শান্ত স্বভাবের অলিসে নরওয়েতে মেজাজ হারিয়ে ফেলেন। আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম আস শিরোনাম করেছে, ‘অলিসে ঝামেলা তৈরি করছেন।’ বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাক্স এবারল অবশ্য অলিসের বিরুদ্ধে অভ্যন্তরীণ শাস্তির বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তবে পরে এ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। জরিমানা করা হতে পারে কি না, সে সম্ভাবনাও উড়িয়ে দেননি এবারল। আরটিভি/এসআর
লাল কার্ড পাওয়ায় অলিসেকে জরিমানা করতে যাচ্ছে বায়ার্ন!
রাতে পিএসজি-ম্যানসিটির মহাযুদ্ধ, একাধিক রেকর্ডের সামনে হাল্যান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে গোল করতে পারলেই সার্জিও অ্যাগুয়েরোকে ছাড়িয়ে যাবেন আলিং হাল্যান্ড। চ্যাম্পিয়ন্স লিগে ৫৯ ম্যাচে মাঠে নেমে ৫৯টি গোল করেছেন ম্যানসিটির এই গোলমেশিন। যার মধ্যে সিটির আকাশী-নীল জার্সিতে ৪০ ম্যাচে তার গোল সংখ্যা ৩৬। আর একটি গোল করলেই অ্যাগুয়েরোকে (৬৪ ম্যাচে ৩৬ গোল) ছাড়িয়ে এককভাবে ম্যানচেস্টার সিটির ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন এই ২৬ বছর বয়সী তারকা।  বিশেষ করে টুর্নামেন্টের গ্রুপ ও লিগ পর্বে হালান্ড বেশ ভয়ংকর; ২০১৯-২০ মৌসুমে অভিষেকের পর থেকে এই পর্বে ৩৯ ম্যাচে ৪২ গোল করেছেন তিনি, যা এই সময়ে আর কেউ করতে পারেননি। আজকের ম্যাচে আরও একটি বড় মাইলফলক হাতছানি দিচ্ছে হাল্যান্ডকে। আর ১টি গোল করলেই তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রুদ ফান নিস্তেলরয়ের ৬০ গোলের মাইলফলক স্পর্শ করবেন। আর জোড়া গোল করতে পারলে চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এককভাবে সাত নম্বরে উঠে আসবেন।  তার সামনে থাকবেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো (১৪১), লিওনেল মেসি (১২৯), রবার্ট লেভানডোফস্কি (১০৯), করিম বেনজেমা (৯০), কিলিয়ান এমবাপ্পে (৭১) ও রাউল গঞ্জালেস (৭১)। যদিও সাম্প্রতিক দেখায় সিটির চেয়ে পিএসজির পাল্লাই ভারী। শেষ তিন সাক্ষাৎকারে দুটিতেই জিতেছে ফরাসি ক্লাবটি, তবে দল হারলেও তিন গোল আদায় করে নিয়েছিলেন হালান্ড। তাছাড়া আজকের ম্যাচটি ঘরের মাঠ ইতিহাদে, যেখানে সিটির হয়ে নিজের ৩৬টি চ্যাম্পিয়ন্স লিগ গোলের ২৩টিই (প্রায় ৬৪ শতাংশ) করেছেন এই নরওয়েজিয়ান তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে রেকর্ড গড়ার ধারা অব্যাহত রেখেছেন হাল্যান্ড। গত মাসে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে পোর্তোর বিপক্ষে ২-০ গোলের জয়ে জোড়া গোল করে সিটির তৃতীয় সর্বোচ্চ গোলদাতা টমি জনসনকে টপকে যান তিনি।  ২০২২ সালে যোগ দেওয়ার পর ২০৬ ম্যাচে তার গোল এখন ১৭০টি। সামনে আছেন ১৭৭ গোল করা এরিক ব্রুক, আর ২৬০ গোল নিয়ে সবার ওপরে সার্জিও অ্যাগুয়েরো। গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্স (৩৮ গোল) এই মৌসুমেও বজায় রেখেছেন হাল্যান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৮ ম্যাচে ইতিমধ্যেই ৮টি গোল করে ফেলেছেন তিনি।  আরটিভি/এসআর
রাতে পিএসজি-ম্যানসিটির মহাযুদ্ধ, একাধিক রেকর্ডের সামনে হাল্যান্ড
আরও পড়ুন
বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা
ম্যাকবুক উপহার পেলেন বেড়াতে এসে ল্যাপটপ হারানো সেই জার্মান তরুণ
ম্যাসাচুসেটসে অন্তঃসত্ত্বা তরুণীর মৃত্যু ঘিরে রহস্য, কাঠগড়ায় সাবেক পুলিশ কর্মকর্তা
ছিনতাইকারী ধরতে তরুণদের বাহিনী গঠন, চালায় অভিযান